হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কড়া অবস্থান ট্রাম্পের

আমার দেশ অনলাইন

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারো কঠোর অবস্থান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ইরান তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে অনিচ্ছুক। তবে ট্রাম্প উল্লেখ করেন ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না। খবর আলজাজিরার।

ট্রাম্প বলেন, আলোচনায় কিছু বিষয়ে অগ্রগতি হলেও তা সামরিক অভিযান চালিয়ে যাওয়ার বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে। তবে তার মতে, সবচেয়ে বড় উদ্বেগ হলো এমন অস্থির, জটিল ও অনিশ্চিত একটি দেশের হাতে পারমাণবিক শক্তি চলে যাওয়ার সম্ভাবনা।

তিনি জোর দিয়ে বলেন, ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না।’

এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক প্রচেষ্টা চলমান থাকলেও পারমাণবিক ইস্যুতে দুই পক্ষের অবস্থান এখনো দূরত্বে রয়েছে।

জনসংখ্যা বৃদ্ধি ইরানের জাতীয় নিরাপত্তার জন্য জরুরি

গাজার ৯৯ শতাংশ এলাকায় বিষাক্ত দূষণের জন্য দায়ী ইসরাইল: অক্সফাম

ইরানের সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়

গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৭৪৭৪৬

গাজায় ইসরাইলি হামলায় আরো ১০ ফিলিস্তিনি নিহত

ইয়েমেন উপকূলে চীনের তৈরি ড্রোন ভূপাতিত করল হুথিরা

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসতে হবে

তেলবাহী ৫০ জাহাজে সাইবার হামলা, সন্দেহের তালিকায় ইরান

ইরানের আর্থিক নেটওয়ার্ক ধ্বংসের অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

তেল আবিবে ফ্লাইদুবাইয়ের ফ্লাইট পুনরায় চালুর অনুমোদন