হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ডিপফেক বিতর্কের মধ্যেই নেতানিয়াহুর নতুন ভিডিও

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাঁচ আঙুল দেখানো ভিডিওকে ‘এআই-নির্মিত’ আখ্যা দিয়েছে গ্রোক চ্যাটবট। এই বিতর্কের মধ্যেই নেতানিয়াহু একটি নতুন ভিডিও প্রকাশ করেছেন।

নতুন এই ভিডিওতে নেতানিয়াহুকে জেরুজালেমে হাঁটতে ও স্থানীয়দের সঙ্গে কথা বলতে দেখা যায়। তিনি বলেন, ‘কী সুন্দর। অনেক ধন্যবাদ। চলো একটু রোদ পোহাই।’

হাঁটতে হাঁটতে একটি কুকুর দেখে তিনি প্রশ্ন করেন, ‘এটা কার কুকুর? কোন জাত?’ জবাবে এক নারী বলেন, ‘কানানাইট-ইসরাইলি’। কানান ডগ ইসরাইলের জাতীয় কুকুরের জাত হিসেবে স্বীকৃত।

এরপর সুরক্ষিত আশ্রয় নিয়ে কথা বলেন নেতানিয়াহু। পাশেই নিরাপদ জায়গা আছে জানতে পেরে তিনি বলেন, ‘দারুণ, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আইডিএফ জিতবে এবং আমরা নিজেদের রক্ষা করব।’

এর আগে রোববার নেতানিয়াহু জেরুজালেম পাহাড়ের ‘দ্য সাতাফ’ ক্যাফেতে কফি পানের ভিডিও প্রকাশ করে মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছিলেন। আঙুল গোনার বিষয়ে দুই হাত তুলে বলেছিলেন, ‘আঙুল গুনতে চাও? এখানে দেখো, আর এখানে। দেখলে?’

মূলত ভিডিওটি দেওয়া হয়েছিল আগের একটি ভিডিওর সমালোচনার জবাবে। ওই ভিডিওতে নেতানিয়াহুর ছয় আঙুল নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি বিএনপির

পাঁচ জেলা থেকে ১৯ হাজার পুলিশ নিয়োগ, তদন্তে সরকার

এ যেন ক্যাম্পাসের অগণন, স্মৃতির অধ্যায়ের সমাপ্তি

সুলভ মূল্যে ওষুধ পৌঁছাতে সরকারের হস্তক্ষেপ চায় বাপি

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার

জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে নোয়াখালী: এমপি শাহজাহান

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বরিশালে মা-শিশু উৎসবে স্বাস্থ্যসচেতনতার বার্তা

ঢাবিতে বাংলা শেখায় আগ্রহ বাড়ছে চীনা শিক্ষার্থীদের