হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পাক–আফগান উত্তেজনা: মিশরের সঙ্গে কথা বললেন ইসহাক দার

আমার দেশ অনলাইন

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে জানায়, আলাপচারিতায় সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে পাকিস্তান–আফগানিস্তান সম্পর্কের বিষয়টি উঠে আসে। ইসহাক দার বলেন, উসকানিবিহীন আগ্রাসনের জবাবে পাকিস্তানের প্রতিক্রিয়া ছিল ‘সংযত কিন্তু দৃঢ়’। দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ‘অপারেশন গাজব লিল হক’-এর আওতায় সশস্ত্র বাহিনী সফল অভিযান পরিচালনা করেছে বলেও উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে আরো বলা হয়, দুই নেতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বের ওপর জোর দেন এবং পরিবর্তিত পরিস্থিতি নিয়ে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হন। চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

ভারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

খাল থেকে ‘কুমির’ নয়, আসে কাঁড়ি কাঁড়ি ডলার

কুমিল্লা সার্কিট হাউসে কক্ষজুড়ে উইপোকা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

বাঁশখালীর মিষ্টি পানের চাহিদা বাড়ছে বিদেশে

তেজগাঁওয়ে রেলওয়ের পাঁচ একর জমি আবার অবৈধ দখলে

সুন্দরবনের দুয়ার খুললেও জীবিকা অর্জনে যেতে পারছেন না বনজীবীরা

‘কম খাইয়াও তো চলতে পারতাছি না’