হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে ‘যারা বর্তমানে ক্ষমতায় আছেন’ তাঁদের সঙ্গে চুক্তি করতে তিনি প্রস্তুত। গতকাল সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইরানের নেতৃত্বের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘তারা নিজেদের মধ্যে মারামারি করছে। সেখানে প্রচুর অভ্যন্তরীণ কোন্দল চলছে। সম্ভবত অনেক ক্ষেত্রে তারা নেতৃত্বের জন্য লড়াই করছে। তবে আমার মনে হয়, তারা নেতা না হওয়ার জন্য লড়াই করছে। কারণ, আমরা তাদের দুই স্তরের নেতাদের শেষ করে দিয়েছি।’

যুদ্ধ বন্ধের চুক্তি নিয়ে আলোচনা প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, ‘তারা (ইরান) যখন চাইবে আমাকে ফোনকল করতে পারে। সব কার্ড এখন আমাদের হাতে। আমরাই সবকিছুতে জিতেছি।’

ট্রাম্প বলেন, ‘ওরা (ইরান) আমাদের একটা প্রস্তাব পাঠিয়েছিল। সেটি আরও ভালো হওয়া উচিত ছিল। মজার বিষয় হলো, আমি যখন (পাকিস্তানে দূত পাঠানো) বাতিল করলাম, তার ১০ মিনিটের মধ্যেই আমরা নতুন একটা প্রস্তাব পেলাম। সেটি আগের চেয়ে অনেক ভালো ছিল। আমরা এই কথা বলেছি যে তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। খুবই সহজ হিসাব... তারা অনেক কিছুরই প্রস্তাব দিয়েছে, কিন্তু তা যথেষ্ট ছিল না।’

যুদ্ধবিরতি চালিয়ে যাবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এ নিয়ে এখনো চিন্তাও করিনি।’

সূত্র: আল-জাজিরা

এমপি

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত

মার্কিন আইনপ্রণেতাদের কাছে নেতানিয়াহু এখন বিষাক্ত: ইয়ার লাপিদ