হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিশ্চিতে জাতিসংঘের প্রতি ওআইসির আহ্বান

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিশ্চিত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি। গাজায় ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রয়েছে উল্লেখ করে আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে ও জবাবদিহি নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বুধবার নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে ওআইসির পক্ষ থেকে এক বিবৃতিতে তুরস্কের জাতিসংঘ দূত আহমেত ইলদিজ বলেন, ২০২৫ সালের অক্টোবরে ইসরাইল এবং ফিলিস্তিনি প্রতিরোধগোষ্ঠী হামাসের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি শান্তি প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে। তবে এর বাস্তবায়ন ঝুঁকির মধ্যে রয়েছে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।

ইলদিজ বলেন, ‘যদিও যুদ্ধবিরতি ব্যাপকভাবে সহিংসতা কমাচ্ছে এবং মানবিক সহায়তা বাড়াচ্ছে, তবু বারবার ইসরাইলি আক্রমণ ও ত্রাণ সরবরাহে চলমান অবরোধের কারণে জীবন রক্ষাকারী ত্রাণসামগ্রি ফিলিস্তিনি জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে বাধাগ্রস্ত হচ্ছে।’

যুদ্ধবিরতি বজায় রাখার আন্তর্জাতিক প্রচেষ্টার প্রশংসা করে তিনি বলেন, ‘গাজায় যুদ্ধবিরতি বজায় রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের নিরন্তর প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই।’ তবে জোর দিয়ে বলেন, ইসরাইলের কর্মকাণ্ড গাজায় শান্তি প্রতিষ্ঠার অগ্রগতিকে বাধাগ্রস্ত করে চলেছে।

ইলদিজ বলেন, ‘আমরা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে, বিশেষ করে গাজা উপত্যকা এবং (অধিকৃত) পশ্চিম তীরে দখলদার শক্তি হিসেবে ইসরাইলের অব্যাহত আগ্রাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, যার মধ্যে জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থা লঙ্ঘনও রয়েছে। এই অবৈধ কর্মকাণ্ড যুদ্ধবিরতি চুক্তির সুষ্ঠু বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে।’

আরএ

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

হুথিদের অগ্রযাত্রা, সাবির পাহাড়ের কৌশলগত এলাকা দখল

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিরতার নতুন অধ্যায়, সংকটের মুখে উপসাগরীয় দেশগুলো

হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোকে এক হওয়ার আহ্বান আমিরাতের

গাজায় বেসামরিক মানুষ হত্যার তথ্যচিত্র, সূত্রের বিরুদ্ধে তদন্ত চান নেতানিয়াহু

হুথিদের উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে সৌদি, উদ্বেগ বাড়ছে রিয়াদের

কেন হুথিদের ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব, যা বলছে ইরান