হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই

আমার দেশ অনলাইন

ইয়েমেনের শাবওয়া প্রদেশের উপকূলে এমটি ইউরেকা নামের একটি তেলবাহী ট্যাংকার ছিনতাই করে। ফাইল ছবি

ইয়েমেনের শাবওয়া প্রদেশের উপকূলে এমটি ইউরেকা নামের একটি তেলবাহী ট্যাংকার সশস্ত্র অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের দখলে গেছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড।

কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, হামলাকারীরা জাহাজে উঠে সেটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং পরে ট্যাংকারটিকে এডেন উপসাগর হয়ে সোমালিয়ার জলসীমার দিকে নিয়ে যেতে শুরু করে।

ঘটনার আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানায়, আল-মুকাল্লা বন্দরের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৮৪ নটিক্যাল মাইল (প্রায় ১৫৫ কিলোমিটার) দূরে একটি বাল্ক ক্যারিয়ার সন্দেহজনক গতিবিধির মুখে পড়ে। প্রতিবেদনে বলা হয়, একটি সবুজ রঙের স্কিফ নৌকা এবং একটি মাছ ধরার জাহাজ ওই বাণিজ্যিক জাহাজটির কাছে অস্বাভাবিকভাবে এগিয়ে আসে।

সাম্প্রতিক এই ঘটনা লোহিত সাগর ও এডেন উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আন্তর্জাতিক নৌপরিবহন সংশ্লিষ্ট মহল পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে।

সূত্র: আল জাজিরা

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের