হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বৈঠকের আগে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি: ‘চুক্তি না করলে কঠিন পরিণতি’

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানকে সতর্ক করে বলেছেন, চুক্তি না করলে ‘পরিণতি ভোগ করতে হবে’। জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন।

ওয়াশিংটনে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি ওই আলোচনায় পরোক্ষভাবে যুক্ত থাকব। তারা নিশ্চয়ই চুক্তি না করার পরিণতি চাইবে না।’

মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এই বৈঠক ওমানের মধ্যস্থতায় হচ্ছে। এর আগে ইরানের সরকারবিরোধী বিক্ষোভ দমন এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের কঠোর পদক্ষেপের পর ট্রাম্প একাধিকবার সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন।

যুক্তরাষ্ট্র এবং কয়েকটি ইউরোপীয় দেশ আশঙ্কা করছে, ইরানের পারমাণবিক কর্মসূচি পারমাণবিক অস্ত্র তৈরি করার লক্ষ্য হতে পারে। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করে আসছে।

ওয়াশিংটন আগে আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থনের বিষয়ও অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছিল।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন আরও বাস্তবসম্মত হয়েছে।’

এর আগে একটি আলোচনার প্রচেষ্টা ভেস্তে যায়, যখন ইসরায়েল ইরানের ওপর আকস্মিক হামলা চালায়, যা ১২ দিনের যুদ্ধে রূপ নেয়। পরে যুক্তরাষ্ট্রও এতে যোগ দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।

এসআর

২১ ঘণ্টার বৈঠকেও ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা হয়নি: ভ্যান্স

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নমনীয়তা: মোহাম্মদ আলী

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ ঘিরে ইসলামাবাদের ‘শান্তির কফিতে’ সাংবাদিকদের অভিজ্ঞতা

ইরানের সাবেক ভাইস প্রেসিডেন্টের আত্মীয়দের ভিসা বাতিল করলেন রুবিও

লেবাননে আগ্রাসন নিয়ে চাপের মুখে নেতানিয়াহু

ইসলামাবাদের যে হোটেলে চলছে যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা

হরমুজে নৌ-নিরাপত্তা ও আঞ্চলিক উত্তেজনা নিয়ে ম্যাক্রোঁ–এমবিএসের আলোচনা

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান সরাসরি আলোচনা শুরু

লেবাননে ইসরাইলি বিমান হামলায় ১০ জন নিহত

আলোচনার আগে তেহরানের কঠোর বার্তা, ‘ট্রিগারে থাকবে আঙুল’