হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কাতারে মার্কিন দূতাবাস এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে

আমার দেশ অনলাইন

কাতারের রাজধানী দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস দোহার আশপাশের বাসিন্দাদের সাময়িকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দূতাবাস সংলগ্ন এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থাও করা হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।

অন্যদিকে, কুয়েত উপকূলে নোঙর করা একটি ট্যাংকারে জোরালো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, মুবারক আল-কাবীর বন্দর থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে এ দুর্ঘটনা ঘটে।

ট্যাংকারটির মাস্টারের বরাতে জানানো হয়, জাহাজের বাম পাশে বিকট শব্দের বিস্ফোরণ শোনা যায় এবং সঙ্গে ধোঁয়া দেখা যায়। বিস্ফোরণের পর একটি ছোট নৌযানকে দ্রুত এলাকা ত্যাগ করতে দেখা গেছে।

ইউকেএমটিও আরও জানায়, জাহাজের একটি কার্গো ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়ে সাগরে তেল ছড়িয়ে পড়েছে, যা পরিবেশের জন্য হুমকি তৈরি করতে পারে। এছাড়া জাহাজে পানি প্রবেশ করেছে। তবে সব নাবিক নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

এসআর

দরজা খুলতে দেরি, বেডরুমে ঢুকে ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ৫ জন নিহত

ইরান এখন ‘শক্তিশালী ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র’ হিসেবে স্বীকৃত: পেজেশকিয়ান

লেবাননে বহু পরিবারের ফেরার মতো কোনো ঘর নেই: জাতিসংঘ

গাজায় শিশুদের লক্ষ্যবস্তু বানিয়ে গণহত্যা বজায় রেখেছে ইসরাইল

হরমুজ প্রণালিতে আটকে থাকা ১১ হাজার নাবিককে সরাতে জাতিসংঘের উদ্যোগ

ইসরাইলি দখলদারত্বের অবসান ছাড়া কিছু মেনে নেব না

ট্রাম্প ও অভ্যন্তরীণ কঠিন চাপের মুখে নেতানিয়াহু

পাকিস্তান পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

চলতি মাসেই প্রথম যাত্রীবাহী ট্রেন চালু করছে সংযুক্ত আরব আমিরাত