হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিল ইরান

আমার দেশ অনলাইন

ছবি: ডন

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন মেহরদাদ আখলাকি কেতাবচি। রোববার দেশটির পার্লামেন্ট নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তার নিয়োগের অনুমোদন দেয় । তার আগে এ দায়িত্বে ছিলেন আজিজ নাসিরজাদেহ। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রথম দিনেই তিনি নিহত হন।

রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়েছে, ‘ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির সদস্যরা আজ প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীবিষয়ক লজিস্টিকস মন্ত্রী হিসেবে মনোনীত মেহরদাদ আখলাখির প্রতি আস্থা ভোট দিয়েছেন।’

এর মধ্য দিয়ে কয়েক মাস ধরে চলা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্বর্তী নেতৃত্বের অবসান হলো। নাসিরজাদেহের মৃত্যুর পর মাঝের সময়ে দায়িত্ব সামলান মাজিদ ইবন আল-রেজা।

নতুন মন্ত্রী কেতাবচি এর আগে ইরানের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তিনি দেশটির প্রতিরক্ষা উৎপাদন ও সামরিক সরঞ্জাম সংগ্রহের দায়িত্বে থাকা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নেতৃত্ব দেবেন।

আরএ

দায়িত্ব নিয়েই যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী

ইসরাইলি সেনাদের নৃশংসতা নিয়ে অনুসন্ধানী প্রামাণ্যচিত্র নাজা

ইসরাইলের নির্বাচন: আরব ভোট ও নেতানিয়াহুর বর্জনের রাজনীতি

হরমুজে ক্রমাগত বাড়ছে জাহাজে হামলার ঘটনা

সৌদিতে হামলায় হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান

পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত নিয়ে যা বলছে ইরান

সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সহায়তা দেওয়ার কথা ভাবছে মিসর

পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরাইলি অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা

মার্কিন সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি হাকাবির

সৌদি আরবের নাজরানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২