হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধবিধ্বস্ত গাজায়ও নতুন আশার আলো, ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকেরা

আল-জাজিরা

যুদ্ধবিধ্বস্ত গাজায় ধ্বংস হয়ে গেছে বিস্তীর্ণ কৃষিজমি, গ্রিনহাউস ও সেচব্যবস্থা। অনেক কৃষক হারিয়েছেন জমি, উৎপাদনের উপকরণ এবং জীবিকার প্রধান উৎস। এমন কঠিন পরিস্থিতির মধ্যেও ছোট পরিসরের কৃষি প্রকল্প নতুন করে আশার আলো দেখাচ্ছে গাজার কৃষকদের।

যুদ্ধের কারণে নিজেদের জমিতে ফিরতে না পারা অনেক কৃষক এখন ভাড়া করা ছোট জমি ও গ্রিনহাউসে সবজি উৎপাদনের চেষ্টা করছেন। কারও কারও জন্য এসব উদ্যোগ শুধু খাদ্য উৎপাদনের সুযোগ নয়, বরং আবার আয়-রোজগারের পথে ফেরার একটি সুযোগও তৈরি করেছে।

গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, উপত্যকাটির ৮৭ শতাংশের বেশি কৃষিজমি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। হাজার হাজার কৃষিকূপ, খামারও নষ্ট হয়েছে। ফলে সবজি ও ফল উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে। গাজার কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, কৃষিজমি আবার উৎপাদনের উপযোগী করতে মাটি পুনর্বাসন, পানির উৎস ও সেচব্যবস্থা মেরামত এবং বীজ, সার ও কৃষি সরঞ্জাম সরবরাহ করা জরুরি।

তবে সীমিত জমি ও নানা সংকটের মধ্যেও কিছু কৃষক নতুন করে শুরু করেছেন। বেলজিয়ামের একটি উন্নয়ন তহবিলের সহায়তায় গ্রিনহাউস গড়ে একজন কৃষক আবার পরিবার চালানোর মতো আয় করতে পারছেন এবং দুজন বেকার কৃষকের কর্মসংস্থানও হয়েছে।

ছোট এসব প্রকল্প তাই যুদ্ধবিধ্বস্ত গাজার কৃষকদের কাছে নতুন জীবনের আশার প্রতীক হয়ে উঠছে। তবে কৃষি খাতকে পুরোপুরি পুনরুদ্ধার করতে প্রয়োজন বড় ধরনের পুনর্বাসন ও দীর্ঘমেয়াদি সহায়তা।

ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর

সীতাকুণ্ডে শিপইয়ার্ড দুর্ঘটনায় নীরব মালিকপক্ষ

ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে ক্যারোলিন লেভিটের পদত্যাগ, দাবি ইরানের

যমুনার চরে চালুর অপেক্ষায় ১১০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প

সরাইলে জাতীয় মৎস্য দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মডেল রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে ববিতে দুই বিভাগের সংঘর্ষ

বিক্ষোভে জড়িত থাকায় ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

উখিয়া-টেকনাফ আট ঘণ্টা ধরে বিদ্যুৎহীন, জনজীবনে দুর্ভোগ