হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সংবাদমাধ্যমের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলোর সংবাদ পরিবেশনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে দ্য নিউইয়র্ক টাইমস ও সিএনএনের মতো প্রথম সারির সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে ‘ভুয়া খবর’ (ফেক নিউজ) ছড়ানোর অভিযোগ তুলেছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, মার্কিন সামরিক অভিযানে ইরান ‘পুরোপুরি বিধ্বস্ত’ হলেও সংবাদমাধ্যমগুলো এমনভাবে খবর প্রচার করছে যেন ইরান যুদ্ধে ভালো অবস্থানে রয়েছে।

নিউইয়র্ক টাইমসের সমালোচনা করে তিনি বলেন, সংবাদমাধ্যমটি জেনেশুনে মিথ্যা তথ্য দিচ্ছে এবং তাদের এই ভূমিকার জন্য ক্ষমা চাওয়া উচিত।

ট্রাম্প আরো বলেন, ‘তাদের কি কোনো লজ্জা নেই? কোনো সৌজন্যবোধ নেই?’

এর আগে গত সোমবারও (১৩ এপ্রিল) ট্রাম্প সিএনএনের বিরুদ্ধে একটি ‘ভুয়া’ ইরানি বিবৃতি প্রচারের অভিযোগ তোলেন এবং এ বিষয়ে তদন্তের হুঁশিয়ারি দেন। এমনকি কিছু সংবাদমাধ্যমের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহী’ আচরণের অভিযোগ তুলে তাদের সম্প্রচার লাইসেন্স বাতিলের হুমকিও দিয়েছে ট্রাম্প প্রশাসন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ‘অপারেশন এপিক ফিউরি’র মাধ্যমে শুরু হওয়া এই সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন সংবাদমাধ্যমগুলো ট্রাম্পের যুদ্ধ কৌশলের কার্যকারিতা এবং এর মানবিক ও কৌশলগত ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্ন তুলে আসছে। মূলত এসব নেতিবাচক প্রতিবেদনের কারণেই সংবাদমাধ্যমগুলোর ওপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র : আলজাজিরা

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

ইসরাইলে মার্কিন অস্ত্র পাঠানো বন্ধের বিলে সমর্থন বাড়ছে

আল-আকসায় জর্ডানের অভিভাবকত্ব অবশ্যই সম্মান করতে হবে: যুক্তরাজ্য

হরমুজে ইরানের দাপট, সংকটে বিশ্ব অর্থনীতি

লেবাননে আরো ৬৩ জন ইসরাইলি সেনা আহত

পরাজয়ের পর ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: খামেনি

লেবাননে হামলা চললে উত্তর ইসরাইল নিরাপদ থাকবে না: হিজবুল্লাহ

শত্রুর চক্রান্ত ব্যর্থ করতে জাতীয় ঐক্যের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতার