হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

প্রতিবেশীদের সার্বভৌমত্বে সম্মানের পাশাপাশি হুঁশিয়ারি দিল ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আনবিয়া সদর দপ্তর জানিয়েছে, ইরান প্রতিবেশী দেশগুলোর জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে সম্মান করে। তবে ইরানের ওপর হামলা অব্যাহত থাকলে অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি ও স্বার্থকে লক্ষ্যবস্তু করা হবে। খবর আলজাজিরা

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান মন্তব্য করার পর এই বিবৃতি দেওয়া হয়। তিনি বলেন, ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের বিরুদ্ধে হামলা না হলে তাদের ওপর কোনো আক্রমণ চালানো হবে না।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়,
ইরানের সশস্ত্র বাহিনী আবারো ঘোষণা করছে যে তারা প্রতিবেশী দেশগুলোর স্বার্থ ও জাতীয় সার্বভৌমত্বকে সম্মান করে এবং এ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়নি।

তবে বিবৃতিতে সতর্ক করে বলা হয়, যদি আগের মতো শত্রুতামূলক কর্মকাণ্ড চলতে থাকে, তাহলে পুরো অঞ্চলজুড়ে স্থল, সমুদ্র ও আকাশপথে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব সামরিক ঘাঁটি ও স্বার্থ ইরানের সশস্ত্র বাহিনীর “শক্তিশালী ও বিধ্বংসী আঘাতের প্রধান লক্ষ্যবস্তু” হয়ে উঠবে।

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক