হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে ‘নতুন অধ্যায়’ শুরু হয়েছে: মোজতবা খামেনি

আমার দেশ অনলাইন

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ‘লজ্জাজনক ব্যর্থতার’ পর পারস্য উপসাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে এক ‘নতুন অধ্যায়’ শুরু হয়েছে বলে মন্তব্য ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

আজ মঙ্গলবার দেশটির জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানানো হয়, নেতা মোজতবা খামেনি তার বিবৃতিতে বলেছেন, ‘আজ এই অঞ্চলে বিশ্বের বৃহত্তম সামরিক অভিযান ও আগ্রাসন এবং আমেরিকার নিজস্ব পরিকল্পনায় লজ্জাজনক ব্যর্থতার দুই মাস পর পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে এক নতুন অধ্যায় উন্মোচিত হচ্ছে।’

১৬২২ সালে হরমুজ প্রণালি থেকে পর্তুগিজ বাহিনীকে বিতাড়িত করার স্মরণে ইরানে প্রতিবছর ‘জাতীয় পারস্য উপসাগর দিবস’ পালিত হয়। এই বিশেষ দিনেই মোজতবা খামেনির এই বিবৃতিটি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচার করা হয়।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই অঞ্চলের নৌপথের ওপর ইরানের নিয়ন্ত্রণ এবং মার্কিন প্রভাব হ্রাসের বিষয়টিই এই বক্তব্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

এএম

সৌদি আরবের অর্থনীতি ধ্বংস করে দেওয়ার হুমকি হুথিদের

যুক্তরাষ্ট্র হামলা করলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানবে ইরান

মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

ফের বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, অনিশ্চিত গন্তব্যে মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে নতুন অস্ত্র ব্যবহার করবে ইরান: আইআরজিসি

ইরান যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কাতারের

ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত

যুদ্ধের জেরে ইরানের জিডিপি কমল ১০ শতাংশের বেশি