হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল, ক্রেতাদের বয়কটে বিপাকে ইরানি ব্যবসায়ী

আমার দেশ অনলাইন

নেতানিয়াহুর সঙ্গে চেহারার সাদৃশ্য থাকা ইরানি ব্যবসায়ী। ছবি: সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চেহারার সাদৃশ্য থাকায় ক্রেতাদের বয়কটের মুখে পড়েছেন ইরানের রাজধানী তেহরানের এক দোকানি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি মানসিকভাবেও ভেঙে পড়েছেন তিনি।

বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই দোকানি তেহরানে শুকনো ফল ও ইরানের ঐতিহ্যবাহী মিষ্টি বিক্রি করেন। সম্প্রতি তার দোকানে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর অনেকেই তার মুখের গড়নের সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর চেহারার তুলনা করতে শুরু করেন।

এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়। তবে এই ভাইরাল হওয়ার ঘটনা তার জন্য ইতিবাচক কিছু বয়ে আনেনি। বরং নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিলের কারণে ক্রেতাদের একটি অংশ তার দোকান এড়িয়ে চলছেন। অনেকেই সেখানে যাওয়া ও পণ্য কেনা বন্ধ করে দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিজের পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে ওই দোকানি জানান, নেতানিয়াহুর সঙ্গে চেহারার এই সাদৃশ্য সম্পূর্ণ অনিচ্ছাকৃত। অথচ এ কারণে তাকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। ক্রেতারা দোকানে আসা বন্ধ করে দেওয়ায় ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। পুরো বিষয়টি তার জন্য অত্যন্ত কষ্টদায়ক বলেও জানান তিনি।

ইরান ও ইসরাইলের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই এমন ঘটনা সামনে এল। দুই দেশের বিরোধের প্রভাব যে কেবল রাষ্ট্রীয় পর্যায়েই সীমাবদ্ধ থাকছে না, বরং সাধারণ মানুষের ব্যক্তিগত জীবন ও জীবিকাতেও পড়ছে, তেহরানের এই দোকানির ঘটনা তারই একটি উদাহরণ।

সূত্র: সামা টিভি

এআরবি

শান্তির কথা বলে শক্তিশালী বোমা হামলার হুমকি দিচ্ছেন ট্রাম্প: পেজেশকিয়ান

ইসরাইলি পার্লামেন্টে হট্টগোল, নেতানিয়াহুকে ধমকালেন বেনেট

ইসরাইলকে সামরিক সহায়তা বন্ধে ট্রাম্পের সিদ্ধান্ত ‘মার্কিন নাগরিকদের বিজয়’

গাজায় ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ২ লক্ষাধিক মানুষ

নেতানিয়াহু আর এক মিনিটের জন্যও প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার যোগ্য নন: আইজেনকোট

পরমাণু কর্মসূচির তথ্য দিতে পুরস্কার ঘোষণার প্রতিবাদে জাতিসংঘে ইরানের চিঠি

প্রকাশ্যে উসকানি দিলেও গোপনে আরবদের সঙ্গে যোগাযোগ করছেন নেতানিয়াহু, দাবি মানসুর আব্বাসের

নতুন পার্লামেন্ট নেতানিয়াহুর জীবন কঠিন করে তুলতে পারে যেভাবে

যুদ্ধের মধ্যেও চিকিৎসক-প্রকৌশলী তৈরি হচ্ছে গাজায়, ধ্বংসস্তূপেই সমাবর্তন

ইয়েমেনে সৌদি জোট ও হুথিদের পাল্টাপাল্টি হামলা, ব্যাপক প্রাণহানির দাবি