হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধিবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ২২

আমার দেশ অনলাইন

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় ইসরাইলি হামলায় অন্তত ২২ জন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন। লেবাননের সিভিল ডিফেন্স এজেন্সি শনিবার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির দেওয়া তথ্যে জানা গেছে, শনিবার ভোর থেকে নাবাতিয়েহ এলাকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। হামলায় নিহত ২২ জনের লাশ এবং আহত ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা জানান, শনিবারের প্রথম প্রহর থেকেই তারা ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করছেন। চলমান হামলার কারণে উদ্ধারকাজে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৯৮০ জনেরও বেশি নিহত এবং ১২ হাজার ১ জনেরও বেশি আহত হয়েছেন।

উল্লেখ্য, ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সর্বশেষ যুদ্ধবিরতি সংক্রান্ত ঘোষণা দেওয়ার মাত্র একদিন পরই এই হামলার ঘটনা ঘটল। এতে অঞ্চলে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

ইরান-ইউক্রেন যুদ্ধের তথ্য ফাঁসের অভিযোগ মার্কিন জেনারেলের বিরুদ্ধে

ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ‘হাস্যকর ও বিপজ্জনক’: কাতার

নেতানিয়াহু ক্ষমতা হারালে বিশ্বে যে চার পরিবর্তন আসবে

ভোটের রায় অস্বীকার করে আরবদের নিশানা করছেন নেতানিয়াহু: ইয়ার গোলান

হরমুজে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন

ইসরাইলে আরব ভোট বাড়াতে কাতার-তুরস্কের অর্থায়নের অভিযোগ, শপথ পেছানোর চক্রান্ত

হরমুজে মার্কিন গুপ্তচর ড্রোন এমকিউএম-১৭০ আটকানোর দাবি ইরানের

ইসরাইলের ফিলিস্তিনি নাগরিক কারা

বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় সৌদির ১৫১ গবেষক

খ্রিষ্টান ও মুসলিমদের সহাবস্থান বজায় রাখা ছাড়া লেবাননের অস্তিত্ব টিকবে না: প্রেসিডেন্ট আউন