হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের ১২০০ কোটি ডলার ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের ওপর থেকে আংশিকভাবে তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে এবং আগামী দিনগুলোতে দেশটির ১ হাজার ২ কোটি ডলার সমমূল্যের অবরুদ্ধ সম্পদ বা তহবিল মুক্ত করে দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র।

ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ এই তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ বা অর্থ মন্ত্রণালয় নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার এই ঘোষণা দিয়েছে। এর ফলে ইরান আগামী ১ আগস্ট পর্যন্ত তাদের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রি করতে পারবে। সুইজারল্যান্ডে দীর্ঘ ১৮ ঘণ্টার এক নিবিড় আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে থাকা আলোচকেরা জানিয়েছেন, ইরান পারমাণবিক ইস্যুতে গুরুতর প্রতিশ্রুতি দেখানোর পর এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শনে সম্মত হওয়ার পরই তহবিল মুক্ত ও নিষেধাজ্ঞা শিথিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ঘোষণার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের অবমুক্ত করা এই তহবিল যুক্তরাষ্ট্রের উৎপাদিত পণ্য কেনার কাজে ব্যবহার করা হবে। তবে ইরানের সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক এই দাবি প্রত্যাখ্যান করেছে। তারা জোর দিয়ে বলেছে, মার্কিন কৃষিপণ্য কেনার ব্যাপারে তেহরানের কোনো বাধ্যবাধকতা নেই।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার বিষয়ে ইরানি প্রতিনিধি দলের সিদ্ধান্তের সমালোচনা করেছে দেশটির অভ্যন্তরীণ কিছু পক্ষ। সেই সমালোচকদের জবাব দিয়ে গালিবাফ বলেছেন, লেবাননে ইসরাইলের রক্তপাত বন্ধ করতেই তাদের প্রতিনিধি দল সুইজারল্যান্ডে গিয়েছিল।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি’র একটি চমৎকার অনুষ্ঠানের কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট দিয়েছেন গালিবাফ। সেখানে তিনি লেখেন, ‘আইআরআইবি’র একটি অনুষ্ঠানে আমি তাদের বলতে দেখেছি যে, মেহরাবাদ বিমানবন্দর যদি বন্ধ থাকত, তবে আলোচনার প্রতিনিধিদল আর সুইজারল্যান্ডে যেতে পারত না।’

সেই সমালোচকদের উদ্দেশ্যে গালিবাফ বলেন, ‘আমি সেই প্রিয়জনদের বলতে চাই, আমরা যদি সুইজারল্যান্ডে না যেতাম, তবে প্রতি মুহূর্তে লেবাননের মুসলিম ও শিয়াদের আরো বেশি রক্ত ঝরত।’

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বিশ্বাস করেন যে, ইরানিরা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ছাড় দিয়েছে। তিনি উল্লেখ করেন, ইরান দীর্ঘ সময় পর এই প্রথম দেশে পারমাণবিক অস্ত্র পরিদর্শকদের প্রবেশাধিকার দিতে সম্মত হয়েছে।

ভ্যান্স আরো বলেন, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র এই পরিদর্শন ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে।

সূত্র: মিডল ইস্ট আই ও নিউজ অ্যারেনা ইন্ডিয়া

এএম

চুক্তির প্রতিশ্রুতি পুরোপুরি মেনে চলার আহ্বান ইরানি প্রেসিডেন্টের

হরমুজ প্রণালি তেহরানের তত্ত্বাবধানে পরিচালিত হবে: গালিবাফ

‘গণহত্যায় ব্রিটেনের অংশীদারত্ব’ নিয়ে আবারও তদন্তের দাবি করবিনের

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বড় সাফল্যের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের কাছেও তেল বিক্রি করতে পারবে ইরান

‘ট্রাম্পের কথার সঙ্গে কাজের মিল নেই’

পরমাণু পরিদর্শকদের প্রবেশাধিকার দিতে রাজি ইরান, দাবি ভ্যান্সের

দক্ষিণ লেবাননে ধ্বংসস্তূপ থেকে ১৩ লাশ উদ্ধার

শান্তি প্রতিষ্ঠায় ‘গ্রেটার ইসরাইল’ নীতি বন্ধের তাগিদ