হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে বহু পরিবারের ফেরার মতো কোনো ঘর নেই: জাতিসংঘ

আমার দেশ অনলাইন

সাম্প্রতিক সংঘর্ষে দক্ষিণ লেবাননে ১১ হাজারের বেশি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এতে বহু পরিবার এমন অবস্থায় পড়েছে, যাদের ফিরে যাওয়ার মতো কোনো ঘর আর অবশিষ্ট নেই।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক নিউইয়র্কে সাংবাদিকদের জানান, নতুন এক মূল্যায়নে দেখা গেছে, দক্ষিণ লেবাননে সাম্প্রতিক লড়াইয়ের সময় ১১ হাজারের বেশি আবাসিক ভবন ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়েছে। এছাড়া আরও প্রায় ২ হাজার ২০০ ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুজারিক বলেন, ‘অনেক পরিবারের জন্য এর অর্থ হলো—ফিরে যাওয়ার মতো কোনো ঘরই আর নেই। চলমান অনিশ্চয়তা, ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং বিস্ফোরিত না হওয়া অস্ত্রের ঝুঁকি নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের পথে বাধা হয়ে আছে।’

তবে এর মধ্যেও অনেক মানুষ দক্ষিণ লেবাননে ফিরে যাচ্ছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এক রাতেই প্রায় ১৯ হাজার মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ নিজ এলাকায় ফিরে গেছেন। এর ফলে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের সংখ্যা কমে বর্তমানে প্রায় ৯০ হাজারে দাঁড়িয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো, নিরাপত্তা ঝুঁকি এবং প্রয়োজনীয় সেবা পুনরুদ্ধারের অভাবের কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা এখনো বড় চ্যালেঞ্জ।

সূত্র: আলজাজিরা

এসআর

ইরান-ইউক্রেন যুদ্ধের তথ্য ফাঁসের অভিযোগ মার্কিন জেনারেলের বিরুদ্ধে

ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ‘হাস্যকর ও বিপজ্জনক’: কাতার

নেতানিয়াহু ক্ষমতা হারালে বিশ্বে যে চার পরিবর্তন আসবে

ভোটের রায় অস্বীকার করে আরবদের নিশানা করছেন নেতানিয়াহু: ইয়ার গোলান

হরমুজে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন

ইসরাইলে আরব ভোট বাড়াতে কাতার-তুরস্কের অর্থায়নের অভিযোগ, শপথ পেছানোর চক্রান্ত

হরমুজে মার্কিন গুপ্তচর ড্রোন এমকিউএম-১৭০ আটকানোর দাবি ইরানের

ইসরাইলের ফিলিস্তিনি নাগরিক কারা

বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় সৌদির ১৫১ গবেষক

খ্রিষ্টান ও মুসলিমদের সহাবস্থান বজায় রাখা ছাড়া লেবাননের অস্তিত্ব টিকবে না: প্রেসিডেন্ট আউন