হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি সংকটের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

আল-জাজিরা

প্রতীকী ছবি

কাজাখস্তানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালি ও আঞ্চলিক নিরাপত্তার অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

চুক্তি লঙ্ঘন করে ইরানকে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে বাধা দেওয়ার কারণেই এই উত্তেজনার সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে জানানো হয়, বৈঠকে আব্বাস আরাগচি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের চালানো ‘বর্বর হামলা’ এবং তাদের সংঘটিত ‘যুদ্ধাপরাধের’ তীব্র নিন্দা জানান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হরমুজ প্রণালি এবং পুরো অঞ্চলে বর্তমান যে অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, তার একমাত্র কারণ যুক্তরাষ্ট্রের চুক্তি লঙ্ঘন। ইসলামাবাদ চুক্তির ৫ নম্বর অনুচ্ছেদের বিধান অনুযায়ী ইরান যেন নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারে, মার্কিন প্রশাসন সে কাজে বাধা তৈরি করেছে।’

বৈঠকে আব্বাস আরাগচি আরো স্পষ্ট করেন, মার্কিন সামরিক আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় ইরান সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কে শক্তির অপব্যবহার বা সামরিক বলপ্রয়োগকে স্বাভাবিক নিয়ম হিসেবে মেনে না নেওয়ার জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানান তিনি।

এএম

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় সহযোগিতা জোরদারে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান

তাইজ দখলে জয়-পরাজয় নির্ধারণ করবে যে পাহাড়

ইরানে কেমন আছেন ইহুদিরা

তেহরানে বৈঠকে ইরান ও মক্কা চুক্তিভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা

সরবরাহ সংকটের শঙ্কা, সিঙ্গাপুরে অপরিশোধিত তেল মজুত করবে সৌদি আরামকো

তাঁবুতে আগুন দিল ইসরাইল, খোলা আকাশের নিচে ৮০০ ফিলিস্তিনি

ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনের ‘গরিবের ডাক্তার’

ইসরাইলের নির্বাচনি ফলাফলে ইরানের ‘কিছুই যায় আসে না’

নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই ইসরাইলের

ইরান অভিযান নিয়ে ইসরাইলের সেনাপ্রধান ও নেতানিয়াহুর বিরোধ