হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেনে সৌদি জোট ও হুথিদের পাল্টাপাল্টি হামলা, ব্যাপক প্রাণহানির দাবি

আমার দেশ অনলাইন

ইয়েমেনে পাল্টাপাল্টি হামলা। ফাইল ছবি

ইয়েমেনে পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনী ও ইরানপন্থি হুথিদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। দেশটির পশ্চিমা স্বীকৃত সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাম্প্রতিক হামলায় অন্তত ১৯০ জন হুথি যোদ্ধা হতাহত হয়েছেন।

সরকারি বাহিনীর মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি জানান, লাহিজ, তায়েজ, মারিব, আল-জাওফ, হাজ্জাহ ও আল-বায়দা প্রদেশে হুথিদের অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এতে ২৯টি বিমান হামলা, ৩৯টি ড্রোন হামলা, ৬২টি রকেট নিক্ষেপ এবং ৭৪৪টি গোলাবর্ষণ করা হয়েছে। হামলায় হুথিদের ১৩০টি যানবাহন ও সামরিক সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অন্যদিকে, পাল্টা হামলায় সরকারি বাহিনীর বিপুলসংখ্যক সদস্য হতাহত হওয়ার দাবি করেছে হুথিরাও । সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারি অভিযোগ করেন, সৌদি সমর্থিত বাহিনীর হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুথিদের ছোড়া রিয়াদ অভিমুখী দুটি এবং সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। হুথিরা রিয়াদ ও দেশটির পূর্বাঞ্চলের আবকাইক এলাকায় সৌদি আরামকোর একটি তেল স্থাপনায় হামলার দাবি করেছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই ইয়েমেনে সংঘাত আরো তীব্র হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে ইয়েমেনে সংঘাতে অন্তত ১ হাজার ৭৭১ জন নিহত এবং ৭ হাজার ৯৫৯ জন আহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ৩ লাখের বেশি মানুষ।

সূত্র: আলজাজিরা

আরএ

যুদ্ধের মধ্যেও চিকিৎসক-প্রকৌশলী তৈরি হচ্ছে গাজায়, ধ্বংসস্তূপেই সমাবর্তন

নেতানিয়াহুকে ইতিহাসের ‘আস্তাকুঁড়ে’ নিক্ষেপের অঙ্গীকার আরব জোটের

ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন ৮২ বছরের মরিয়ম

নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিলের উদ্যোগ আইজেনকোটের

ইরান ইস্যুতে নেতানিয়াহু-ট্রাম্পের উত্তপ্ত বাক্যবিনিময়

যুদ্ধও নয়, শান্তিও নয় এমন পরিস্থিতি কাটাতে চীনকে পাশে চায় ইরান

যুদ্ধের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে চায় ইরান

ইরান যুদ্ধ বন্ধে কংগ্রেসের পদক্ষেপ চান ৭১ শতাংশ মার্কিন নাগরিক: জরিপ

গাজায় বন্যায় তলিয়ে গেছে ৭০ হাজার তাঁবু, জরুরি সহায়তা নিয়ে এগিয়ে এল কাতার

বিপর্যস্ত অর্থনীতি নিয়েও নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইরান, দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জে ট্রাম্প