হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের স্কুল ট্র্যাজেডি: মার্কিন হামলাই দায়ী তদন্তে ইঙ্গিত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি বালিকা স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় শতাধিক শিক্ষার্থী নিহত হয়েছে। এই হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করছেন মার্কিন তদন্তকারীরা।

রয়টার্সের এক প্রতিবেদনে দুইজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, মার্কিন সামরিক তদন্তকারীদের প্রাথমিক ধারণা অনুযায়ী হামলাটি সম্ভবত যুক্তরাষ্ট্রের বাহিনীর দ্বারা চালানো হয়েছে। তবে তদন্ত এখনও চলছে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

শনিবার মিনাবের ওই প্রাথমিক বিদ্যালয়ে হামলাটি ঘটে। কর্মকর্তারা বলছেন, এটি মার্কিন বা ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে।

জেনেভায় জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানান, এই হামলায় ১৬৫ জন শিক্ষার্থী নিহত হয়েছে। নিহতদের স্মরণে পরে দেশে বড় পরিসরে জানাজা ও দাফনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এবং তদন্তের ফলাফল সামনে এলে হামলার প্রকৃত দায় কার ওপর পড়বে তা স্পষ্ট হতে পারে।

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩