হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরব ও ইরাকের বিমানঘাঁটিতে ইরানের হামলা

আমার দেশ অনলাইন

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়েছে। কয়েক দশক ধরে এ বিমানঘাঁটি মার্কিন বাহিনী ব্যবহার করে আসছে।

ইরাকের আল–হারির বিমানঘাঁটিতে হামলার খবরও প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এই ঘাঁটিও মার্কিন বাহিনীর হাতে রয়েছে। প্রাথমিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালায়। এরপর পাল্টা হামলা হিসেবে ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছোড়া শুরু করে তেহরান।

দৌলতখানের বাংলাবাজারে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হরমুজে অস্থায়ী নৌপথ খুলতে সম্মত ইরান-ওমান

বিজেপির মুসলিমবিরোধী রাজনীতির শিকার জ্যোতিনগর কলোনি, পানি নেই এক মাস ধরে

সৌদি থেকে আর ফিরলেন না বোয়ালমারীর সুরুজ

অটোরিকশায় লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

হুব্বে রাসুল (সা.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৭ ভুয়া সিআইডি আটক

ফিট রাখতেই শরিফুলকে কাউন্টি খেলার অনুমতি দেয়নি বিসিবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

কুলাউড়ায় ইট ভাঙার গাড়ি উল্টে ১ শ্রমিক নিহত, আহত ৩