হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘নভেম্বরে শেষ হবে ইরান যুদ্ধ’, ট্রাম্পের দাবি নিয়ে সংশয়ে বিশ্লেষকরা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান হবে বলে যে দাবি করেছেন। তবে ট্রাম্পের এমন মন্তব্যকে বাস্তবসম্মত কোনো সময়সীমার চেয়ে বরং একটি প্রত্যাশা বা আশার কথাই বেশি বলে মনে করছেন দ্য মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো অ্যালেক্স ভাতানকা।

আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ভাতানকা বলেন, আমার নিজের প্রতিক্রিয়া—এবং আমাদের কাছে আসা অন্যান্য প্রতিক্রিয়া বিবেচনা করলে—সব মিলিয়ে বিষয়টি আমাদের হতভম্ব বা বিভ্রান্ত করে তুলেছে। তার প্রশ্ন, মার্কিন প্রেসিডেন্ট আসলে কী বোঝাতে চাইছেন?

ভাতানকার মতে, ইরানিরা যুক্তরাষ্ট্রের ৩ নভেম্বরের কংগ্রেস নির্বাচন পর্যন্ত অপেক্ষা করছে—এমন ধারণার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া কঠিন।

তিনি বলেন, ইরান আসলে এমন কিছু চায় বা এমন কিছুর অপেক্ষায় আছে যা দেখে তারা কূটনৈতিকভাবে বলতে পারবে যে, ‘এটি ফলপ্রসূ ছিল’। আর এখানেই বিরোধের মূল বিষয়গুলো সামনে চলে আসে—তা হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হোক কিংবা ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ।

ভাতানকা বলেন, আলোচনা পুনরায় শুরু হলেই কেবল পরিস্থিতির পরিবর্তন হতে পারে। এবং হয়তো উভয় পক্ষই কোনো সমঝোতায় পৌঁছাতে বা অভিন্ন অবস্থান খুঁজে বের করতে আগ্রহী হতে পারে। এভাবেই এই যুদ্ধের স্থায়ী অবসান ঘটানো সম্ভব।

তিনি বলেন, ‘তা না হলে এই সংঘাত কীভাবে শেষ হবে, তা আমি দেখতে পাচ্ছি না।’

ট্রাম্পের সর্বশেষ বক্তব্য থেকে আরও একটি বিষয় স্পষ্ট হতে পারে বলে মনে করেন ভাতানকা। তার মতে, যুক্তরাষ্ট্রের নতুন করে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ ইরানিদের আত্মসমর্পণ বা ছাড় দিতে বাধ্য করবে—এমন আশা করছেন ট্রাম্প।

তবে ভাতানকা সতর্ক করে বলেন, এটি কেবল একটি আশা, কারণ এর ফল কী হবে তা কেউ জানে না।

এমএমআর

টিভির পর্দায় বাংলাদেশ-ভারতের মধ্যকার সেমিফাইনালের সঙ্গে থাকছে চ্যাম্পিয়নস লিগের যত ম্যাচ

ঝিনাইদহে উদ্বেগ বাড়াচ্ছে আত্মহত্যা

এএফডিকে অভিনন্দন জানানোয় ট্রাম্পের সঙ্গে ফোনালাপ বাতিল করলেন মের্জ

উগ্র ডানপন্থি এএফডির ‘রি-মাইগ্রেশন’ নীতিকে ‘জাতিগত নিধন’ বললেন মের্জ

ছুটির দিনে ১০ ঘণ্টায় ৬০ পোস্ট, এআই ছবিতে নিজেকে যেভাবে দেখাচ্ছেন ট্রাম্প

ঝিনাইদহে সন্ত্রাসীদের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত

মার্কিন চাপে নত না হয়ে সংঘাত আরো বাড়ানোর ইঙ্গিত ইরানের

প্রধান বিচারপতির এজলাস ত্যাগের আলোচনা সংসদে

মিসরে ৪ হাজার ৩০০ বছরের পুরোনো বিচারকের সমাধি আবিষ্কার

সরকারি চাকরির ভাইভার নম্বর বৃদ্ধি, প্রতিবাদে খুবিতে বিক্ষোভ