হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষ, নিহত ৬০

আমার দেশ অনলাইন

ইয়েমেনের আন্তর্জাতিভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীগুলোর সঙ্গে হুথি বিদ্রোহীদের সংঘর্ষে অন্তত ৬০ জনের বেশি নিহত হয়েছেন। ২০২২ সালে যুদ্ধবিরতির পর থেকে দেশটির তীব্র লড়াইয়ের মধ্যে এটি অন্যতম।

শনিবারের এ সংঘর্ষে নিহতদের মধ্যে বেসামরিকরাও রয়েছেন বলে দেশটির চিকিৎসা ও সামরিক সূত্রগুলো জানিয়েছে। খবর গার্ডিয়ানের।

ইয়েমেনের সামরিক বাহিনীর তিনটি সূত্রের তথ্য অনুযায়ী, এ দিন দেশটির দক্ষিণপশ্চিমে দু'পক্ষের মধ্যে কয়েক ঘণ্টা ধরে চলা লড়াইয়ে সরকারি বাহিনীর ২৬ সেনা নিহত হয়।

অপরদিকে ইরান সমর্থিত হুথি গোষ্ঠির চিকিৎসা ও সামরিক সূত্রগুলো জানিয়েছে, এ লড়াইয়ে ৩১ বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন।

সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা তায়িজ শহরের এক মেডিকেল সূত্র জানিয়েছে, একটি যাত্রীবাহী বাসে ক্ষেপণাস্ত্রের আঘাতে ছয় বেসামরিক নিহত ও আরও সাতজন আহত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার শুক্রবার হুথিদের অবস্থানে ধারাবাহিকভাবে বিমান হামলা চালায়। এতে দু'পক্ষের সংঘাত উল্লেখযোগ্যভাবে তীব্র হয়ে ওঠে।

এমই

সংস্কারের অভাবে সড়কে বাড়ছে ভোগান্তি

মব বা দঙ্গল: বয়ানের রাজনীতি

বেসরকারি খাতে জ্বালানির আমদানি-বিপণন ঝুঁকিপূর্ণ

বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ও কিছু প্রস্তাব

হিমালয় ভালো নেই

তরুণদের প্রতিপক্ষ আজ মালয়েশিয়া

‘আমি কাতারে বোমা ফেলেছি’— দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

আলঝেইমারের উপসর্গের আগেই রোগ ঠেকানোর ওষুধের পরীক্ষা শুরু

লেবাননে ইসরাইলি হামলায় ৩ বছরে ৯ হাজার নিহত

টিভির পর্দায় নারী এশিয়ান কাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবল