হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলে বুলডোজার বিক্রি ঠেকাতে মার্কিন সিনেটে ‘ঐতিহাসিক’ ভোট

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মার্কিন সিনেটে সেনাবাহিনীর কাছে বুলডোজার বিক্রি ঠেকাতে হওয়া এক ভোটাভুটিকে ঐতিহাসিক হিসেবে আখ্যা দিয়েছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা। খবর আলজাজিরার।

তাহরির ইনস্টিটিউট ফর মিডল ইস্ট পলিসির নির্বাহী পরিচালক মাই এল-সাদানি জানিয়েছেন, মার্কিন সিনেটেদের এই ভোট ইঙ্গিত দেয় যে জোয়ারের পরিবর্তন হচ্ছে।

এল-সাদানি বলেন, গাজা, পশ্চিম তীর এবং লেবাননে বেসামরিক নাগরিকদের ক্ষতির কারণ দেখিয়ে ইসরাইলের কাছে ক্যাটারপিলার ডি-৯ বুলডোজার বিক্রি বন্ধ করার পক্ষে ৪০ জন মার্কিন সিনেটরের ভোট দেওয়াটা ছিল পুরোপুরি ঐতিহাসিক ভোট।

এল-সাদানি আরো বলেন, যদিও প্রস্তাবটি (প্রত্যাশিতভাবেই) পরাজিত হয়েছে, তাপরপরেও জোয়ারের পরিবর্তন দেখা যাচ্ছে। কেননা মাত্র গত বছরই এই সংখ্যা ছিল ২৭।

এল-সাদানির ওয়াশিংটন ডিসি-ভিত্তিক সংস্থাটি সিনেটরদের এই ভোটকে সমর্থন করার জন্য অনুরোধ করেছিল।

এছাড়া, ইসরাইলের কাছে ১,০০০ পাউন্ডের বোমা বিক্রি ঠেকানোর প্রস্তাবে ৩৬ জন সিনেটর সমর্থন দিয়েছেন, যা এল-সাদানির মতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যুক্তরাষ্ট্রের ভোটার ও তাদের প্রতিনিধিদের অবস্থানের পরিবর্তনকে প্রতিফলিত করে।

মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল

নিষেধাজ্ঞা কমলে ইরানের অর্থনীতিতে আরও শক্তিশালী হতে পারে আইআরজিসি

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইসরাইলি রাষ্ট্রদূত ও জাতিসংঘ কর্মকর্তার তুমুল বাকযুদ্ধ

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি গণহত্যা, ৪৮ ঘণ্টায় নিহত ৫

যুদ্ধিবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ২২

নেতানিয়াহুর অলীক কল্পনার মূল্য দিচ্ছে তেল আবিব

লেবাননে সামরিক অভিযান চালিয়ে যেতে পারে ইসরাইল

লেবাননের প্রতি ইঞ্চি জমি থেকে ইসরাইলকে বিতাড়িত করা হবে: হিজবুল্লাহ