হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা চুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

হরমুজ প্রণালিতে একটি ভিন্ন করিডর বা পথ নির্ধারণের চেষ্টা করে যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘন করছে বলে অভিযোগ ইরানের।

সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আব্বাস আসলানি এ তথ্য জানিয়েছেন।

তেহরান থেকে আলজাজিরাকে আসলানি বলেন, হরমুজ প্রণালিতে নতুন যাতায়াতব্যবস্থা কেমন হওয়া উচিত, তা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে।

তিনি বলেন, ‘তেহরান বিশ্বাস করে, যে নির্দিষ্ট পথ দিয়ে জাহাজ ও ট্যাংকারগুলো যাওয়ার কথা ছিল, তার বাইরে ভিন্ন একটি করিডর নির্ধারণের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে তারা সমঝোতা চুক্তির শর্ত লঙ্ঘন করছে।’

আব্বাস আসলানি উল্লেখ করেন, ‘নতুন ব্যবস্থা নির্ধারণের জন্য’ ইরান ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে আসছে। পাশাপাশি অঞ্চলের অন্য দেশগুলোর সঙ্গেও আলোচনা করার পরিকল্পনা ছিল ইরানের।

তিনি আরো বলেন, ‘কিন্তু যুক্তরাষ্ট্র এখন আঞ্চলিক দেশগুলোকে চাপ দিতে চায়। তারা হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি পরিবর্তন করতে এবং এটিকে যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরিয়ে নিতে ইরানের ওপর শক্তি প্রয়োগ করতে চায়। তবে ইরান জোর দিয়ে বলছে, পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যেতে পারে না। একটি নতুন বাস্তবতা এবং একটি নতুন প্রণালির জন্ম হয়েছে।’

আসলানি বলেন, ‘এ কারণেই আমরা দেখছি যে উভয় পক্ষই তাদের কৌশলগত শক্তি প্রদর্শন করছে। ইরানের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এমন একটি কৌশলগত সুবিধা হাতছাড়া করা দেশের জন্য অস্তিত্বের সংকট তৈরি করতে পারে।’

সূত্র: আলজাজিরা

এএম

ভেনেজুয়েলায় নিখোঁজ ৬৯ হাজার মানুষ

গাজায় তাঁবুতে হামলা চালিয়ে ঘুমন্ত শিশুদের হত্যা

হরমুজে জাহাজ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইরান

ইরানের ১০ সামরিক স্থাপনায় মার্কিন হামলা, কঠোর হুঁশিয়ারি তেহরানের

হরমুজ ঘিরে ফের মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, সংকটে যুদ্ধবিরতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হাতছাড়া হওয়ার শঙ্কায় ইসরাইলিরা

লেবানন চুক্তি ইরান-হিজবুল্লাহর জন্য বড় ধাক্কা: নেতানিয়াহু

চুক্তি নয়, আগে লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করুন

লেবানন চুক্তিকে যেভাবে দেখছে নেতানিয়াহু

আসন্ন নির্বাচন নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের ইতি ঘটাতে পারে