হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

স্কুলে যাওয়ার বদলে জীবন বাঁচাতেই ব্যস্ত গাজার শিশুরা

আন্তর্জাতিক ডেস্ক

ভোর সাড়ে ৫টা। সূর্য পুরোপুরি তখনো ওঠেনি। কিন্তু ১৫ বছর বয়সি মাহমুদ তখনই আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে পড়ে। তার বিছানা খুব আরামদায়ক কিছু নয়। গাজার আরো লাখ লাখ মানুষের মতোই জনাকীর্ণ তাঁবুতে পাতলা তোশকে ঘুমিয়ে ছিল সে।

বিশ্বের আর সব শিশুর মতো মাহমুদ স্কুলব্যাগ গুছিয়ে স্কুলে যেতে তৈরি হয়নি। বরং ছিঁড়ে যাওয়া একটি চটের বস্তা সে তুলে নেয়। বস্তা নিয়ে খান ইউনুসের রাস্তায় সে নিজের পরিবারের জন্য জ্বালানি সংগ্রহ করে।

বস্তার ভারে কড়া পড়ে যাওয়া হাত দেখতে দেখতে মাহমুদ বলে, ‘বস্তা এখন খালি; কিন্তু এতে কিছু ভরার আগেই আমার তা ভারী মনে হয়। হাঁটার আগেই আমার পিঠে ব্যথা শুরু হয়।’

কিন্তু বেঁচে থাকার প্রয়োজনে শৈশবের চাহিদা ও শিক্ষাকে উপেক্ষা করেই তাকে রাস্তায় বের হতে হয়। ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসনের জেরে গাজার অর্থনৈতিক পরিস্থিতিতে তরুণ ফিলিস্তিনিরা জীবনসংগ্রামে নামতে বাধ্য হচ্ছে। খান ইউনুসের রাস্তায় খুঁজে খুঁজে মাহমুদ তার বস্তায় নাইলন, কার্ডবোর্ড ও লাকড়ি কুড়িয়ে নেয়।

সে বলে, ‘কখনো কখনো একখণ্ড লাকড়ি খুঁজতেই ছয় ঘণ্টা হাঁটা লাগে। ধ্বংসস্তূপের ধুলা আমার ফুসফুসে যায়। রাতভর আমি শুধু কাশতে থাকি। কিন্তু আমার বসে থাকলে চলে না। রুটি বানানোর মতো জ্বালানি সংগ্রহ করতে হবে।’

গত বছর ইসরাইলি বিমান হামলায় মাহমুদের বাবা নিহত হন। মায়ের বড় সন্তান হিসেবে এখন পরিবারকে রক্ষণাবেক্ষণের ভার তার কাঁধেই পড়েছে। কম বয়সি হলেও মাহমুদ আর নিজেকে শিশু হিসেবে বিবেচনা করে না। সে বলে, ‘মা আমার জন্য অপেক্ষা করেন কখন আমি ফিরে যাব এবং তিনি আগুন জ্বালানোর মতো কিছু পাবেন। যদি অতিরিক্ত কিছু সংগ্রহ করি, তাহলে তা বাজারে বিক্রি করি।’

গাজার আর সাধারণ মানুষের মতোই মাহমুদের গল্প, যা ইসরাইলি আগ্রাসনের ফলে স্কুল ভবন ধ্বংস ও অর্থনৈতিক দুরবস্থা সৃষ্টি হয়েছে।

গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট

সৌদির বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার করবেন না, সতর্কবার্তা হুথির

গাজা যুদ্ধ বদলে দিয়েছে বিশ্বরাজনীতির সমীকরণ

সোমবার রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা

ইসরাইলের প্রতি অসন্তোষ বাড়ছে জর্ডানে

ফিলিস্তিনে নির্বাচন ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর

বছর পার হলেও গাজায় শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ ট্রাম্পের ‘শান্তি বোর্ড’

হুথিদের অবরোধে ধুঁকছে তাইজের হাসপাতাল, মানবিক বিপর্যয়ের শঙ্কা

দুই লাখ বছরের অজানা ইতিহাসের সন্ধান, আলউলায় প্রাচীন সভ্যতার নিদর্শন

বিশ্ব চিকিৎসা সমিতি থেকে ইসরাইলকে বহিষ্কারের দাবি