হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘যুদ্ধবিরতির’ পরও গাজায় ইসরাইলি হামলায় ৭৮০-এর বেশি ফিলিস্তিনি নিহত

আমার দেশ অনলাইন

গাজা স্ট্রিপে তথাকথিত যুদ্ধবিরতির পরও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় ৭৮০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সোমবার পৃথক হামলায় আরও পাঁচজন ফিলিস্তিনির মৃত্যুর খবর জানিয়েছে মন্ত্রণালয়। দক্ষিণের খান ইউনিস শহরে একটি পুলিশ চেকপোস্টে গোলাবর্ষণে তিনজন নিহত হন। এছাড়া মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে ড্রোন হামলায় একজন এবং উত্তরের গাজা সিটির জেইতুন এলাকায় একটি মোড়ে আরেকজন নিহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও চলমান এসব হামলা গাজায় মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

তথ্যসূত্র: আল জাজিরা

এসআর

ফেনীতে ১১ দলীয় ঐক্যের মিছিলে ককটেল নিক্ষেপ

১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

ডাকসুর উদ্যোগে কবি জসীমউদদীন হলে কম্পিউটার ল্যাব স্থাপন

ফেনীতে এক দিনেই সড়কে ঝরল ৫ প্রাণ

প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: এমপি মিলন

ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ, আটক ৩

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ: বিডা চেয়ারম্যান