হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

খামেনির দাফন অনুষ্ঠানে অংশ নেন সাড়ে ৪ কোটি মানুষ

আমার দেশ অনলাইন

ছবি: আল-জাজিরা

সর্বকালের সব রেকর্ড ভেঙে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজা ও বিদায় অনুষ্ঠানে শামিল হয়েছেন চার কোটি ৩০ লাখের বেশি মানুষ।

ইরান-ইরাকের বিভিন্ন শহরে টানা ছয় দিনব্যাপী চলমান এই নজিরবিহীন শোক মিছিলকে মানব ইতিহাসের বৃহত্তম জনসমাগম ও জানাজা হিসেবে দাবি করছে ইরান কর্তৃপক্ষ।

ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায়, তেহরান, কোম, নাজাফ, কারবালা ও মাশহাদ এই পাঁচ শহরে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক বিদায় ও দাফন প্রক্রিয়া। এর মধ্যে কেবল ইরাকের নাজাফ ও কারবালাতেই প্রায় এক কোটি মানুষ অংশ নিয়েছেন বলে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে।

গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের একটি সন্ত্রাসী হামলায় সপরিবারে এই মহান নেতা শাহাদাতবরণ করেন। দীর্ঘ প্রতীক্ষার পর গত শুক্রবার থেকে শুরু হয় তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা, যেখানে বিশ্বের ৪৫টিরও বেশি দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ৯০টিরও বেশি দেশের পণ্ডিত ও প্রতিনিধিরা অংশ নেন।

প্রযুক্তিগত তথ্য ও স্বাধীন বিভিন্ন সূত্রের হিসাব অনুযায়ী, যাতায়াতের রেকর্ড ও মোবাইল সিগন্যাল বিশ্লেষণ করে এই বিশাল উপস্থিতির সংখ্যা নিশ্চিত করা হয়েছে।

সূত্র: প্রেস টিভি

এএম

অর্থনীতি নিয়ে তথ্য গোপন করেছে ইরানÑঅভিযোগ যুক্তরাষ্ট্রের

এক বছরে ফিলিস্তিনিদের ওপর ১২০০ হামলা চালিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা

আরব দলগুলোকে বাদ দিয়ে ক্ষমতা ভাগাভাগির পথে নেতানিয়াহু-আইজেনকট

সংঘাতে বিপর্যস্ত মধ্যপ্রাচ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা কতটুকু

ইয়েমেনের রাস ইসা বন্দর থেকে লোকজনকে সরে যেতে বলল সৌদি জোট

ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব নিয়ে নেতানিয়াহু-আইজেনকোটের বৈঠক

তিন বছর বন্ধ থাকার পর গাজায় ফিরল ফুটবল, ধ্বংসস্তূপের মাঝেই টুর্নামেন্টে ২০ দল

ইয়েমেনে ২০ হাজার টনের বেশি খাদ্যসামগ্রী পাঠাচ্ছে ডব্লিউএফপি

ঘাটতি পূরণে নতুন করে সেনা নিয়োগের ঘোষণা ইসরাইলের

২০২৭ সালের শুরুতে ফিলিস্তিনে নির্বাচন চায় ৮ ইউরোপীয় দেশ