হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা, ফের হামলার হুমকি হুথিদের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদি জাহাজ ছাড়া অন্য সব জাহাজ লোহিত সাগরে নিরাপদে চলাচল করতে পারবে। তিনি সতর্ক করে বলেন, ইয়েমেনের ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত সৌদি আরবের বিরুদ্ধে সামরিক তৎপরতা জোরদার করা অব্যাহত রাখবে তাদের বাহিনী।

সারি জানান, সৌদি জাহাজগুলোর ওপর হুথিদের নিষেধাজ্ঞা বহাল থাকলেও অন্যান্য বাণিজ্যিক জাহাজ নিরাপদে লোহিত সাগর দিয়ে চলাচল করতে পারবে।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদাব প্রণালির আশপাশে হুথি বাহিনীর অগ্রগতির প্রেক্ষাপটে এই বিবৃতিটি এলো। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌ-চলাচল পথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সম্প্রতি হুথিরা বাব আল-মানদাবের কাছে পেরিম দ্বীপ ও উপকূলীয় শহর ধুবাবসহ বেশ কিছু কৌশলগত অবস্থান নিজেদের দখলে নিয়েছে। এর মাধ্যমে লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর তারা তাদের নিয়ন্ত্রণ আরো সুদৃঢ় করতে সক্ষম হয়েছে।

সূত্র: জিও নিউজ

আরএ

ঢাকা দক্ষিণ সিটির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

হুথিরা কি লোহিত সাগর নিয়ন্ত্রণ রাখতে পারবে

বাব আল-মান্দাবে হুথিদের টহল, নজরদারিতে জাহাজ চলাচল

২য় পর্ব: ইউনিয়ন থেকে সিটি সব পর্যায়ে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত

দুর্গাপুরে ১০ বছরের শিশু মুহিন নিখোঁজ

ঘূর্ণিজাদুতে ত্রিনবাগোকে লণ্ডভণ্ড করে ম্যাচসেরা মিরাজ

হিমায়িত চিংড়ি রপ্তানির ভ্যালু চেইনে যুক্ত হলেন চাষিরা

‎দুর্গাপুরে বাড়িতে মিলল ৭০০ বস্তা সার ‎

ছাত্রশক্তির সভাপতি হচ্ছেন বাকের, সম্পাদক তাহমীদ

থাইল্যান্ডে অর্থ আত্মসাতের অভিযোগে বৌদ্ধভিক্ষু গ্রেপ্তার