যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘বোকা’ বলে মন্তব্য করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব রেজাই। একই সঙ্গে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত এবং কূটনৈতিক আচরণের ক্ষেত্রে তেহরানকে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। খবর আলজাজিরার।
ইরানের এই কর্মকর্তা বলেন, ‘আজকের ইরান যুদ্ধের আগের ইরানের মতো নয়।’
তিনি আরো বলেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সাম্প্রতিক সামরিক নিয়োগগুলো ইঙ্গিত দিচ্ছে যে তেহরান যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে চায়।
খামেনির অভিমত তুলে ধরে তিনি বলেন, ইরানি তরুণদের কাছে বর্তমানে যুক্তরাষ্ট্রকে ‘শান্তিপ্রিয়’ দেশ হিসেবে দেখার ধারণাতেও ব্যাপক পরিবর্তন এসেছে।
তিনি বলেন, ‘পুরো বিশ্ব বুঝে গেছে যে ট্রাম্প একজন বোকা।’
এমএমআর