হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সিরিয়ায় সরকার ও এসডিএফের মধ্যে যুদ্ধবিরতি

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: আল জাজিরা

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সেনাবাহিনী নিজেদের অবস্থান দৃঢ় করার পর সরকারের সঙ্গে চার দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয় বলে জানায় সিরিয়ার সেনাবাহিনী । খবর আল জাজিরার।

সিরিয়ার সেনাবাহিনী আরো জানায়, রাষ্ট্রের সঙ্গে কুর্দীদের একীভূত করার প্রচেষ্টার অংশ হিসেবে দামেস্কে প্রতিরক্ষামন্ত্রীর সহকারী হিসেবে ভূমিকা পালন করতে একজন প্রার্থীর নাম দিতে এসডিএফকে অনুরোধ করা হয়েছে।

এসডিএফ নিশ্চিত করেছে, যুদ্ধবিরতিতে রাজি হয়েছে তারা। নতুন করে আক্রমণের শিকার না হলে কোনো সামরিক পদক্ষেপে জড়িত হবে না বলেও জানিয়েছে এসডিএফ।

এক বিবৃতিতে এসডিএফ জানায়, ‘আমরা রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চুক্তি বাস্তবায়নে প্রস্তুত রয়েছি।’

তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই এসডিএফ দাবি করে, সরকার সমর্থিত গোষ্ঠীগুলো হাসাকার দক্ষিণে আবিয়াদ সড়কের পাশে তাল বারুদ গ্রামে ‘ভারী অস্ত্র ব্যবহার করে’ আক্রমণ শুরু করেছে। এসডিএফের মুখপাত্র ফরহাদ শামি জানান, কয়েক ঘণ্টায় দামেস্ক অনুমোদিত গোষ্ঠীগুলো জারকান শহরে ‘তীব্র গোলাবর্ষণ’ করেছে।

গত কয়েক দিনে সিরিয়ার সেনাবাহিনী খুব দ্রুত অগ্রসর হয় এবং এসডিএফের দখলে থাকা অঞ্চলগুলো দখলে নেয়।

আরএ

২৪ ঘণ্টায় সাড়ে ৬ হাজার টন অস্ত্র পেল ইসরাইল

ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটে বিশ্ব: আইইএ প্রধান

তীব্র খাদ্য সংকটের মুখে লেবানন: ডব্লিউএফপি

হরমুজ সংকট বিশ্ব অর্থনীতিকে ‘শ্বাসরোধ’ করছে: জাতিসংঘ মহাসচিব

ইসরাইলকে সমর্থন না করলে কর্মী ছাঁটাইয়ের হুমকি টেলিগ্রাফ-পলিটিকোর

মধ্যপ্রাচ্য হবে আমেরিকা মুক্ত: মোজতবা খামেনি

রিয়াদে সৌদি-ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

গাজাগামী ত্রাণবহরে হানা দিলো ইসরাইল

ইরানের জন্য ৬টি স্থলপথ খুলে দিল পাকিস্তান

‘ট্রাম্প প্রণালি’ নাম দিয়ে হরমুজের মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প