ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যখন যুদ্ধ শুরু করেছিল, তার তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী। তাদের মনোবলও এখন আগের তুলনায় অনেক বেশি। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এসব কথা বলেন।
আকরামিনিয়া বলেন, ‘আজ ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী—যুক্তরাষ্ট্র ও ইসরাইলি শাসনের সঙ্গে সরাসরি সংঘাতের অভিজ্ঞতা অর্জনের পর—যুদ্ধের শুরুর সময়ের তুলনায় অনেক বেশি সতর্ক এবং শক্তিশালী অবস্থানে রয়েছে।’
তিনি বলেন, ‘তাদের মধ্যে এখন আগের চেয়ে অনেক বেশি উদ্দীপনা, অঙ্গীকার ও আত্মবিশ্বাস রয়েছে।’
এই মুখপাত্র আরও জানান, হরমুজ প্রণালির ওপর ইরানি সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ বজায় রয়েছে এবং যতক্ষণ না যুক্তরাষ্ট্র তেহরানের দাবিগুলো মেনে নিচ্ছে, ততক্ষণ এই প্রণালি বন্ধই থাকবে।
তিনি বলেন, ‘সর্বোচ্চ নেতার নির্দেশ অনুযায়ী, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যে প্রতিক্রিয়া আসবে তা হবে তাৎক্ষণিক, কার্যকর এবং কোনো ভৌগোলিক সীমাবদ্ধতার ঊর্ধ্বে।’
সূত্র: মিডল ইস্ট আই
আরএ