হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান নিজেকে ‘অপরাজেয় শক্তি’ হিসেবে প্রমাণ করেছে: আরাগচি

আমার দেশ অনলাইন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ফাইল ছবি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তার দেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ইরান একটি ‘কঠিন ও অপরাজেয় শক্তি’।

টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও কর্মকর্তাদের কাছ থেকে তিনি বারবার শুনেছেন, ‘আপনারা ইরানিরা একটি অলৌকিক ঘটনা ঘটিয়েছেন; পুরো বিশ্বকে বিস্মিত করেছেন।’

তিনি বলেন, ‘কেউ ভাবেনি যে ইরান এভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে।’

আরাগচি আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থানের পেছনে ইসরাইল, পশ্চিমা বিশ্ব এবং আরও কয়েকটি দেশের সমর্থন ছিল। এত সমর্থন থাকা সত্ত্বেও ইরান যেভাবে প্রতিরোধ করেছে, তা বিশ্বকে বিস্মিত করেছে বলেও দাবি করেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, সাম্প্রতিক সংঘাত দেশটির সামরিক ও কৌশলগত সক্ষমতার পাশাপাশি কঠিন পরিস্থিতিতে প্রতিরোধ গড়ে তোলার সামর্থ্যও বিশ্বের সামনে তুলে ধরেছে।

সূত্র: আল জাজিরা

এসআর

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৮ বার হামলা চালিয়েছে সৌদি আরব

হরমুজে জাহাজ চলাচল নিয়ে পরস্পরবিরোধী তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের তীব্র লড়াই, অগ্রগতি নেই কোনো পক্ষের

এখনো আলোচনার সুযোগ খুঁজছে যুক্তরাষ্ট্র-ইরান

আলেপ্পোর কাছে সিরীয় সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ

বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ, ফরাসি ভাষা শিক্ষা কেন্দ্র বন্ধ করল ইরান

ইরাকে মার্কিন সেনাদের অবস্থান করা বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি

ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন—বড় কিছু ঘটতে যাচ্ছে

ইসরাইলি হামলায় গাজায় নিহত বেড়ে ৭৩৯১০