হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, এটি পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া মূল ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিরই একটি অংশ ছিল।

বাঘাই বলেন, ইরান ‘শুরু থেকেই লেবাননসহ পুরো অঞ্চলে একযোগে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে আসছে’। পাশাপাশি লেবাননের জনগণ ও সরকারের প্রতি ‘সংহতি’ প্রকাশ করেছেন তিনি।

যুদ্ধবিরতি হওয়ায় লেবাননের বাস্তুচ্যুত বাসিন্দাদের নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরাইলি বাহিনীর ‘সম্পূর্ণ প্রত্যাহারের’ প্রয়োজনীয়তার ওপর জোর দেন ইসমাইল বাঘাই। সেনা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরাইল।

এদিকে, যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে লঙ্ঘনের অভিযোগ উঠেছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননের খিয়াম ও দিব্বিন শহরে ইসরাইলি গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

ঐক্যবদ্ধ বিএনপিই গড়বে উন্নয়নের নতুন দিগন্ত

ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’

‎দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব : ডা. শফিকুর রহমান

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০