হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় সেনা পাঠাতে প্রস্তুত তুরস্ক

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, পরিস্থিতি অনুকূল হলে গাজায় সেনা পাঠাতে প্রস্তুত আংকারা। শুক্রবার তুরস্কের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গাজায় তুরস্কের ভূমিকা পালনের বিরোধী আংকারা। তবে তিনি জোর দিয়ে বলেন, আংকারার প্রচেষ্টা অব্যাহত থাকবে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ফিদান বলেন, ‘যদি অনুকূল পরিস্থিতি তৈরি হয়, তাহলে গাজায় আমাদের সামরিক সহায়তা প্রদানের ইচ্ছা আছে।’ তিনি গাজাকে তুরস্কের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বর্ণনা করেন।

তিনি জানান, রাফা সীমান্ত ক্রসিং আগামী সপ্তাহের প্রথম দিকেই আবার খুলে দেওয়া হতে পারে।

বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা শীতের এই মৌসুমে তাঁবুতে কঠিন পরিস্থিতি মোকাবিলা করছে।

হামাস নিরস্ত্রীকরণে রাজি হবে কি না, জানতে চাইলে ফিদান বলেন, বিষয়টি অবশ্যই যেকোনো বৃহত্তর রোডম্যাপের অংশ হতে হবে। তিনি জোর দিয়ে বলেন, আংকারার সর্বোচ্চ অগ্রাধিকার হলো গাজার বসিন্দাদের তাদের ভূমিতে থাকা নিশ্চিত করা।

আরএ

যুক্তরাষ্ট্র হামলা করলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানবে ইরান

মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

ফের বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, অনিশ্চিত গন্তব্যে মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে নতুন অস্ত্র ব্যবহার করবে ইরান: আইআরজিসি

ইরান যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কাতারের

ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত

যুদ্ধের জেরে ইরানের জিডিপি কমল ১০ শতাংশের বেশি

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ সদস্যসহ নিহত ৯