হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি খোলার জন্য ইরানকে দেওয়া সময়সীমা কি ট্রাম্প বাড়াবেন?

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানবিষয়ক একজন পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ আলজাজিরাকে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এখনো মুখরক্ষার বিনিময়ে হরমুজ প্রণালি পুনরায় খোলার সময়সীমা বাড়ানোর সুযোগ রয়েছে, যদি তিনি কোনো কূটনৈতিক সমাধানের পথ দেখতে পান।

কুইন্সি ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি বলেন, ‘ট্রাম্পের একটি সুবিধা হলো, সত্যি বলতে, তার তেমন কোনো বিশ্বাসযোগ্যতা নেই, তাই তার হারানোরও তেমন কিছু নেই।’

পারসি আরও বলেন, ‘আমি অবশ্যই এমন একটি পরিস্থিতি দেখতে পাচ্ছি, যদি তিনি মনে করেন যে সময়সীমা বাড়ানোর কোনো কারণ আছে, তাহলে তিনি তা-ই করবেন। তিনি গত ৩৫ দিনে বেশ কয়েকবার এমনটা করেছেন এবং তা কোনোভাবেই তার বিশ্বাসযোগ্যতার অবস্থানে নাটকীয় কোনো পরিবর্তন আনেনি।’

তিনি বলেন, প্রশ্ন হলো, যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে এমন কোনো সম্ভাব্য চুক্তির পথ খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে কি না, যা যুদ্ধবিরতির পথ প্রশস্ত করতে পারে।

ট্রাম্প ইরানকে আজ মঙ্গলবার পূর্ব সময় রাত ৮টা (বুধবার জিএমটি ০০:০০) এর মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সময় দিয়েছেন, অন্যথায় দেশজুড়ে বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের মুখোমুখি হতে হবে।

মোজতবা খামেনি গুরুতর আহত, আছেন অচেতন অবস্থায়

শীর্ষ কর্মকর্তাদের হত্যা করেও ইরানকে দমন সম্ভব নয়: মোজতবা খামেনি

গাজায় স্কুলসংলগ্ন এলাকায় ড্রোন হামলা, নিহত অন্তত ১০

হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে ভোট আজ

ইরানকে হরমুজ প্রণালি থেকে টোল নিতে দেওয়া হবে না, টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইসরাইল-লেবানন সীমান্তে হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলার দাবি

স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া হরমুজ প্রণালি খুলবে না ইরান

ইরানের পারমাণবিক আলোচনায় নেতৃত্বে কে আছেন?

আল-আকসা মসজিদে উগ্র ইসরাইলি মন্ত্রীর হামলা, কাতারের নিন্দা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, ১৫ আমেরিকান আহত