হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনড় ইরান

আল-জাজিরা

ছবি: সংগৃহীত

ইউরেনিয়াম ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধকরণ থেকে সরে আসবে না ইরান।

দেশটির পার্লামেন্টের অভ্যন্তরীণ বিষয় ও কাউন্সিলবিষয়ক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সালেহ জোকার এ কথা বলেছেন।

আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে এ তথ্য জানা গেছে।

জোকার বলেন, বিভিন্ন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইরানের জনগণের বৈধ ও মৌলিক অধিকার।

তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। তবে শিল্প, চিকিৎসা, কৃষি ও জ্বালানি উৎপাদনে পারমাণবিক বিজ্ঞানের ব্যবহার অব্যাহত রাখতে চায় দেশটি।

জোকার বলেন, ‘আমাদের ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রয়োজন নেই—এমন দাবি ঠিক শত্রুরা যা চায়, সেটিই।’

ইরানের জনগণের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার রক্ষা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এএম

ইরাক-ইরান ফ্লাইট নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখার আহ্বান বাগদাদের

সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জিসিসির

হরমুজ প্রণালি খুলতে ইরানের সাত দিনের প্রস্তাবে যা আছে

রিয়াদের দিকে হুথিদের ড্রোন, ভূপাতিত করল সৌদি জোট

হামলা মোকাবিলায় একসঙ্গে কাজ করবে সৌদি-পাকিস্তান

তিন বছরে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৪ হাজার

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ভাবমূর্তি ‘নজিরবিহীন তলানিতে’ নামিয়েছেন নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র রাজি হলেই শুরু হবে হরমুজ খোলার সাত দিনের পরিকল্পনা: আরাগচি

ইসলামাবাদ সমঝোতায় ফিরতে যুক্তরাষ্ট্রকে শি জিনপিংয়ের আহ্বান, ইরানের প্রশংসা

মুজতবা খামেনি সুস্থ আছেন এবং ইরানের নেতৃত্বে দিচ্ছেন: পেজেশকিয়ান