হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন হামলার জবাবে পাল্টা আক্রমণ ইরানের

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে ইরান সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

হরমুজ প্রণালির দিকে ধেয়ে আসা ইরানের আক্রমণাত্মক ড্রোন ভূপাতিত করা এবং ইরানি রাডার সাইটগুলোতে মার্কিন সামরিক বাহিনীর হামলার মাত্র কয়েক ঘণ্টা পরই ইরান এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করে।

সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে ছয়টি মাঝ আকাশেই প্রতিহত করা হয়েছে এবং সপ্তম ক্ষেপণাস্ত্রটি তার নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।’

বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী আরো বলছে, এই হামলায় এখন পর্যন্ত কোনো মার্কিন কর্মীর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একই সঙ্গে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর ক্ষতিগ্রস্ত করার যে দাবি ইরান করেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত ‘শত্রু ঘাঁটিতে’ হামলা চালিয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই অঞ্চলের বিভিন্ন শত্রু ঘাঁটিতে ‘অ্যারোস্পেস মিসাইল’ বা মহাকাশ ও আকাশপ্রতিরক্ষা বাহিনীর ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁত আঘাত হেনেছে।

বিবৃতিতে আইআরজিসি আরো উল্লেখ করেছে, হরমুজ প্রণালির কৌশলগত এলাকায় অবস্থিত ইরানি শহর সিরিক এবং কেশম দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর আগ্রাসনের জবাব দিতেই এই পাল্টা হামলা চালানো হয়েছে।

সূত্র: আলজাজিরা

এএম

ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

২৪ বিলিয়ন ডলারের জট, চুক্তি না হলে বড় যুদ্ধের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না: ইরান

হরমুজে আবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

ইরান সহজে ছাড় দেওয়ার পাত্র নয়: ট্রাম্প

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

ইসরাইলে মার্কিন অস্ত্র পাঠানো বন্ধের বিলে সমর্থন বাড়ছে

আল-আকসায় জর্ডানের অভিভাবকত্ব অবশ্যই সম্মান করতে হবে: যুক্তরাজ্য