হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক আজ

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ (বুধবার) বৈঠক করবেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকে ইরান বিষয়ে ইসরাইলের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন তিনি। ইরান ছাড়াও গাজার বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

আগামী ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের গাজা শান্তি বোর্ডের বৈঠকে অংশ নিতে নেতানিয়াহুর ওয়াশিংটনে যাওয়ার কথা ছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক হওয়ার পরিপ্রেক্ষিতে কয়েক দিন আগেই ওয়াশিংটন সফরে গেলেন তিনি।

যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে তেলআবিবের বেন গুরিওন বিমানবন্দরে নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের সম্পর্ক ‘ইতিহাসে ব্যতিক্রমী ও অভূতপূর্ব।’

সফেরের এজেন্ডার রূপরেখা তুলে ধরে নেতানিয়াহু বলেন, ট্রাম্পের সঙ্গে তার আলোচনায় গাজা ও আঞ্চলিক বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে, তবে মূল ইস্যু হবে ইরান।

গত বছরের গোড়ার দিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকে তার সঙ্গে নেতানিয়াহুর এটি সপ্তম বৈঠক হবে।

সূত্র: আল জাজিরা/মিডল ইস্ট মনিটর

আরএ

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

হুথিদের অগ্রযাত্রা, সাবির পাহাড়ের কৌশলগত এলাকা দখল

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিরতার নতুন অধ্যায়, সংকটের মুখে উপসাগরীয় দেশগুলো

হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোকে এক হওয়ার আহ্বান আমিরাতের

গাজায় বেসামরিক মানুষ হত্যার তথ্যচিত্র, সূত্রের বিরুদ্ধে তদন্ত চান নেতানিয়াহু

হুথিদের উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে সৌদি, উদ্বেগ বাড়ছে রিয়াদের

কেন হুথিদের ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব, যা বলছে ইরান