গাজা উপত্যকায় প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বৃষ্টির পানিতে তাবু তলিয়ে যাওয়ায় প্রায় সাড়ে ৩ লাখ মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে শিশুদের শীত ও পানিশূন্যতায় মৃত্যুর অপেক্ষায় বিশ্ব কি বসে আছে—এমন প্রশ্ন তুলেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
গাজা বিশ্বকে বদলে দিয়েছে, ফিলিস্তিনের মুক্তিই সবার মুক্তির ভিত্তি: অ্যাবি মার্টিনতিনি বলেন, বিশ্ব আর কীসের অপেক্ষায় আছে? কোনো শিশু কি হিমশীতল হয়ে যাওয়া অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে হাসপাতালে পৌঁছাবে, নাকি পানিশূন্যতায় ভুগবে—সেটির অপেক্ষা করা হচ্ছে?
বাস্তুচ্যুত মানুষদের যেখানে রাখা হয়েছে, সেখানেই শিশুদের সুরক্ষা নিশ্চিত করা, সীমান্ত ক্রসিংগুলো খুলে দেওয়া এবং পুনর্গঠনের উপকরণ ও তাবু প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানান তিনি।
মুনির আল-বুরশ বলেন, সীমান্ত ক্রসিংগুলোতে হাজার হাজার তাবু প্রবেশের অপেক্ষায় রয়েছে। কিন্তু ইসরাইলি সেনাবাহিনী সেগুলো গাজায় ঢুকতে দিচ্ছে না। ফলে ঝড়-বৃষ্টির মধ্যে প্রায় সাড়ে ৩ লাখ বাস্তুচ্যুত মানুষ আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছেন।
এদিকে, রোববার মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় বালু ও পাথরধসের ঘটনায় এক ফিলিস্তিনি নারী ও চার শিশু নিহত হয়েছে। বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় নেওয়া তাঁবুর ওপর পাহাড়ি বালু ও পাথর ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।
ধসের ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন।
গত শুক্রবার সন্ধ্যা থেকে গাজা উপত্যকায় ভারী বৃষ্টি ও প্রবল বাতাসসহ তীব্র ঝড়ো আবহাওয়া শুরু হয়। এতে আগে থেকেই জরাজীর্ণ তাবুতে বসবাস করা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দুর্ভোগ আরো বেড়েছে। এসব তাবু বৃষ্টি ও শীত থেকে সুরক্ষা দেওয়ার মতো অবস্থায় নেই।
ইসরাইলি কারাগারে বসেই পুরো কোরআন হিফজ করলেন ফিলিস্তিনি তরুণীগাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, ঝড়ের প্রথম ১২ ঘণ্টায় প্রায় ৭০ হাজার বাস্তুচ্যুত মানুষের তাবু বৃষ্টির পানিতে তলিয়ে যায়। একই সময়ে ইসরাইলি বোমা হামলায় আগে থেকে ক্ষতিগ্রস্ত কয়েক ডজন দেয়াল ধসে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
দীর্ঘদিনের যুদ্ধ, বাস্তুচ্যুতি ও মানবিক সংকটের মধ্যে নতুন করে এই ঝড় গাজার মানুষের জীবনকে আরো বিপর্যস্ত করে তুলেছে। বিশেষ করে শিশু, নারী ও অসুস্থ ব্যক্তিরা শীত ও বৃষ্টির মধ্যে চরম ঝুঁকিতে রয়েছেন।
সূত্র: মিডলইস্ট মনিটর
এআরবি