হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

খামেনিকে দাফনের জন্য প্রস্তুত মাশহাদ

আমার দেশ অনলাইন

ইরানের মাশহাদ শহরে আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ও জানাজার বিশেষ আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ইমাম রেজার মাজারে তার দাফনকে কেন্দ্র করে নগরীজুড়ে নেমে এসেছে লাখো মানুষের ঢল।

শুক্রবার (৩ জুলাই) আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারের সদস্যদের বিদায় ও জানাজার বিশেষ আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় বিশ্বের ৪৫টিরও বেশি দেশের রাজনৈতিক প্রতিনিধি এবং ৯০টিরও বেশি দেশের আলেম, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিশিষ্টজন তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

পরদিন ৪ ও ৫ জুলাই তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় অনুষ্ঠিত হয় বিদায় অনুষ্ঠান। এরপর ৬ জুলাই রাজধানী তেহরানে অনুষ্ঠিত জানাজায় লাখো শোকাহত মানুষের উপস্থিতিতে খামেনিকে শেষ বিদায় জানানো হয়।

৭ জুলাই পবিত্র নগরী কোমের জামকারান মসজিদে তার স্মরণে আরেকটি বৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ৮ জুলাই ইরাকের নাজাফ ও কারবালা শহরে নজিরবিহীন শোকানুষ্ঠানের আয়োজন করা হয়। ইরাকি কর্মকর্তাদের আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়, এসব অনুষ্ঠানে প্রায় ৪০ লাখ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে দেশটির শীর্ষ ধর্মীয় ও রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।

আজ (৯ জুলাই) ইমাম সাজ্জাদের শাহাদাতবার্ষিকীর সঙ্গে সামঞ্জস্য রেখে মাশহাদের ইমাম রেজার মাজারে আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সূত্র: মেহের নিউজ

এআরবি

সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর ‘অনিরাপদ’: হুথি মুখপাত্র

জেরুজালেমে ইসরাইলের দূতাবাস খোলার সিদ্ধান্তে কলম্বিয়ার নিন্দা কাতারের

মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, বন্যার আশঙ্কা

বিশ্বনেতারা ব্যাংককে, জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ

ইরান যুদ্ধের ধাক্কায় দারিদ্র্য বাড়ার শঙ্কা, সহায়তা বাড়ানোর আহ্বান ইউএনডিপির

২০২৩ সাল থেকে ইসরাইলের হাতে আটক ২ হাজার ফিলিস্তিনি শিশু

স্টারলিংক বন্ধে আরো কঠোর হচ্ছে ইরান

জাহাজে হামলা বাড়লেও ইরান যুদ্ধ ‘শিগগিরই’ শেষ করতে চান ট্রাম্প

হরমুজ প্রণালিতে হামলা বাড়িয়েছে ইরান, ডুবল দুই জাহাজ