হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে রাতভর হামলা, ৬টি মিসাইল লঞ্চার ধ্বংসের দাবি ইসরাইলের

আমার দেশ অনলাইন

ইরানে রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ইরানের শিরাজে দুই প্যারামেডিক নিহত হয়েছেন। এছাড়া লোরেস্তান প্রদেশে ইসরাইলি হামলায় আহত ছয়জন। বৃস্পতিবার রাতে হামলা চালিয়ে ছয়টি ইরানি ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ধ্বংসের দাবি করেছে ইসরাইল।

সাম্প্রতিক হামলায় ইরানের ‘তিনটি উন্নত ইরানি প্রতিরক্ষাব্যবস্থা’ ধ্বংস করার দাবিও করেছে ইসরাইলি বাহিনী।

আজ শুক্রবার সকালে তেহরানের মধ্যাঞ্চলে যেসব স্থানে হামলা চালানো হয়েছে, তার মধ্যে ইরানের সেনাবাহিনীর একটি সামরিক একাডেমি অন্যতম।

বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, লোরেস্তান প্রদেশের পোলদোখতার শহরের আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এতে আহত হন কমপক্ষে ছয়জন।

তেহরানের বেশ কয়েকটি স্থানে রাতভর বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে, যার মধ্যে আবাসিক এলাকা ও তেহরান বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাও রয়েছে।

সূত্র: আল জাজিরা

ইসরাইলের নির্বাচনে ক্ষমতার চাবিকাঠি হতে পারেন আরব নেতা আব্বাস

ইরানের নিখুঁত হামলায় বিপর্যস্ত উপসাগরীয় দেশ, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করছে উপসাগরীয় দেশগুলো

ইয়েমেনে রণক্ষেত্রে উত্তেজনার কেন্দ্রে তাইজ, শহরটি কেন এত গুরুত্বপূর্ণ

ট্র্যাকিং বন্ধ করে হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা, ট্যাংকারে আগুন

ইরানের আকাশ প্রতিরক্ষা যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় মার্কিন সাংবাদিকসহ কয়েকজন আহত

সৌদির টাইফুন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

‘যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে ইরাকের ক্ষতি ৬০ বিলিয়ন ডলার’

যুদ্ধের পরিবেশগত ক্ষতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি: ইরানের প্রেসিডেন্ট