হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে আবারও পাঠানো হলো বিশ্বের বৃহত্তম রণতরি

আমার দেশ অনলাইন

বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড আবারও মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে। দুজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।

সংবেদনশীল অভিযান নিয়ে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা জানান, রণতরিটি ডেস্ট্রয়ার ইউএসএস মাহান এবং ইউএসএস উইনস্টন চার্চিলের সঙ্গে সুয়েজখাল অতিক্রম করে বর্তমানে লোহিতসাগর অঞ্চলে অবস্থান করছে।

এর আগে রণতরিটি পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন ছিল। তবে এর একটি লন্ড্রি কক্ষে আগুন লাগার পর মেরামতের জন্য সাময়িকভাবে বন্দরে ফিরে যেতে হয়।

এই রণতরির আগমনের ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌ উপস্থিতি আরও জোরদার হলো। বর্তমানে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইতোমধ্যে আরবসাগর অঞ্চলে মোতায়েন রয়েছে।

একই সঙ্গে আরেকটি বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ বুশ এই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এবং বর্তমানে দক্ষিণ আফ্রিকার উপকূলের কাছে অবস্থান করছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, জেরাল্ড ফোর্ড সম্প্রতি ভিয়েতনাম যুদ্ধের পর দীর্ঘতম সময় ধরে মোতায়েন থাকা বিমানবাহী রণতরির রেকর্ড গড়েছে।

এর আগে ২০২৬ সালের ২৮ মার্চ রণতরিটি ক্রোয়েশিয়ার স্প্লিট বন্দরে নোঙর করেছিল।

সূত্র: মিডল ইস্ট আই

এমপি

মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল

নিষেধাজ্ঞা কমলে ইরানের অর্থনীতিতে আরও শক্তিশালী হতে পারে আইআরজিসি

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইসরাইলি রাষ্ট্রদূত ও জাতিসংঘ কর্মকর্তার তুমুল বাকযুদ্ধ

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি গণহত্যা, ৪৮ ঘণ্টায় নিহত ৫

যুদ্ধিবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ২২

নেতানিয়াহুর অলীক কল্পনার মূল্য দিচ্ছে তেল আবিব

লেবাননে সামরিক অভিযান চালিয়ে যেতে পারে ইসরাইল

লেবাননের প্রতি ইঞ্চি জমি থেকে ইসরাইলকে বিতাড়িত করা হবে: হিজবুল্লাহ