হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ সংকট নিয়ে তিন দেশের মন্ত্রীর সঙ্গে যা বললেন আরাগচি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একাধিক ফোনালাপ করেছেন, যেখানে আঞ্চলিক নিরাপত্তা ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। খবর আলজাজিরার

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র উদ্ধৃতি অনুযায়ী, আজারবাইজানের রাজধানী বাকু ও তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাপের সময় ক্যাস্পিয়ান সাগর সংলগ্ন প্রদেশগুলোতে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলা নিয়ে আলোচনা করেন আরাগচি। এ ধরনের হামলার ফলে নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেন তিনি।

এর আগে তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেশের “টেকসই নিরাপত্তা” নিশ্চিত করার বিষয়েও কথা বলেন। পাশাপাশি ওমান, দক্ষিণ কোরিয়া, আজারবাইজান এবং তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও যোগাযোগ করেন তিনি।

অন্যদিকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের সঙ্গে আলাপে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

জবাবে আরাগচি বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অবৈধ হামলার সরাসরি ফলাফল’।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঠকমেলার কার্যনির্বাহী পরিষদ

কুমিল্লায় লংমার্চকে স্বাগত জানাতে মহাসড়কে ১১ দলের নেতাকর্মীরা

ইডেন মহিলা কলেজে কার্যনির্বাহী পরিষদ গঠন

লংমার্চ ঘিরে চট্টগ্রামে ১১ দলের ব্যাপক প্রস্তুতি

বুড়িমারী স্থলবন্দরে ব্যবসা-বাণিজ্যে মন্দা, কমেছে রাজস্ব আয়

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

ঐক্যবদ্ধ বিএনপিই গড়বে উন্নয়নের নতুন দিগন্ত