হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ দিয়ে এক মাসে ৩ কোটি ব্যারেল তেল রপ্তানি করেছে ইরাক

আল-জাজিরা

ফাইল ছবি

হরমুজ প্রণালি দিয়ে গত এক মাসে ৩ কোটি ব্যারেলের বেশি অপরিশোধিত তেল রপ্তানি করেছে ইরাক।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ৪ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সময়ে ইরাক হরমুজ প্রণালি দিয়ে ৩০ মিলিয়নের বেশি ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে। এটি যুদ্ধের আগের মাসিক গড় রপ্তানির প্রায় ২৯ শতাংশ।

যুদ্ধের আগে ইরাক হরমুজ প্রণালি দিয়ে প্রতি মাসে গড়ে ১০৫ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করত। এর বেশির ভাগই আসত দেশটির দক্ষিণাঞ্চলের বসরা এলাকার তেল টার্মিনাল থেকে।

ইরাকের রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা সোমোর প্রধান আলি নিজার জানান, জুলাই মাসে হরমুজ প্রণালি দিয়ে ৩ কোটি ৫৫ লাখ থেকে ৩ কোটি ৭০ লাখ ব্যারেল পর্যন্ত তেল পরিবহন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, একই সময়ে ইরাক-তুরস্ক পাইপলাইন ব্যবহার করে সিহান বন্দরের মাধ্যমে আরো ৭ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করা হয়েছে।

ইরাক কিছু অপরিশোধিত তেল সিরিয়ার মধ্য দিয়ে ট্যাংকার ট্রাকের মাধ্যমেও পরিবহন করেছে। এ ছাড়া সিরিয়ার বানিয়াস বন্দরে একটি পাইপলাইন নির্মাণের পরিকল্পনা নিয়ে এখনো আলোচনা চলছে।

এএম

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ