হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার নিন্দা জানাল লেবানন

আমার দেশ অনলাইন

কুয়েত ও বাহরাইনে বেসামরিক লক্ষ্যবস্তুতে ইরানের হামলার নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্টের কার্যালয় জানায়, আউন এসব হামলাকে সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন।

বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট আউন কুয়েত ও বাহরাইনের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি রোধে মধ্যপ্রাচ্যকে এ ধরনের হামলার পরিণতি থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন।

তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সংকটের মধ্যে পরিস্থিতি আরও অবনতির দিকে না নিয়ে গিয়ে উত্তেজনা কমানোর জন্য সব পক্ষের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

কুয়েত ও বাহরাইনে সাম্প্রতিক হামলার ঘটনায় এরই মধ্যে উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ উদ্বেগ ও নিন্দা জানিয়েছে। একই সঙ্গে তারা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সংযম ও কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করছে।

সূত্র: আল জাজিরা

এসআর

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার নিন্দা জানাল কাতার

ইরান–যুক্তরাষ্ট্রের পূর্ণ শান্তিচুক্তির সম্ভাবনা ক্ষীণ, দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিই ভরসা

ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের দাবি কুয়েতের সামরিক বাহিনীর

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় প্যারামেডিকসহ নিহত ৭

হিজবুল্লাহ ও ট্রাম্পের কারণে লেবাননে যেভাবে থমকে গেল ইসরাইলি পরিকল্পনা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন চুক্তিটিকে ইরানের নেতৃত্ব কীভাবে দেখছে?

ট্রাম্প-ইরান চুক্তির জন্য লেবানন কেন মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে?

লেবাননের ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ নিহত ৬

দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চলবে: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী

লেবাননে যুদ্ধজনিত ক্ষতি পৌঁছাতে পারে ২৫ বিলিয়ন ডলারে