হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর তাণ্ডব অব্যাহত

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

পশ্চিম তীরে গত শুক্রবার রাতে ইসরাইলি বাহিনীর ব্যাপক গ্রেপ্তার অভিযান এবং ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা ঘটেছে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বেথলেহেমের দক্ষিণে বেইত ফাজ্জার শহরে এক ফিলিস্তিনি ব্যক্তিকে তার নিজের জমিতে হামলা করেছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। এ সময় তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নেওয়া হয়। এ ছাড়া বেথলেহেমের পশ্চিমে বাতির শহরে রেললাইনের কাছে হাঁটার সময় চার ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী।

অন্যদিকে, রামাল্লার উত্তর-পূর্বে সিলতেদ শহরে বসতি স্থাপনকারীরা হামলা চালালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। হেব্রনের দক্ষিণে খিরবেত শুওয়েকা গ্রামে এক ফিলিস্তিনি ও তার শিশুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে বসতি স্থাপনকারীরা। তাদের মাথায় গুরুতর আঘাত লাগায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া বেথলেহেমের দক্ষিণ-পূর্বে তুকু শহরে অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। সেখানে স্থানীয় একটি মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় মুসল্লিদের লক্ষ্য করে টিয়ারগ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং কয়েকজনকে মসজিদের ভেতরে আটকে রাখা হয়।

সূত্র: আলজাজিরা

এএম

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই সক্রিয় দালালচক্র, আবারও কি ফাঁদে বাংলাদেশিরা?

পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী, শূন্য ২৩৪৩ ক্যাডার পদ

শাপলা গণহত্যা মামলায় পেছাল শুনানি, পরবর্তী তারিখ ১৬ সেপ্টেম্বর

ঈদগাঁওয়ে চেয়ারম্যানের নেতৃত্বে ধ্বংস করা হলো মাদকের আখড়ার ঝুপড়ি

ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন ১৬ বিভাগ চালুর পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ের

নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর ডিজি

নারী হকি খেলোয়াড় অন্বেষণ

টিকিটের আবেদন শুরু আট মাস আগেই

কসমেটিকস মেলায় রিমার্কের পণ্যের ভূয়সী প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী