হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বাহরাইন বন্দরে অজ্ঞাত বস্তুর আঘাত, জাহাজে আগুন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ হামলা চালিয়েছে। শনিবার চালানো হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। এতে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবন্তু করা হয়েছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও জানিয়েছে, উপসাগরীয় দেশ বাহরাইনের একটি বন্দরে নোঙর করা একটি জাহাজে দুটি অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হেনেছে।

সংস্থাটি তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, প্রজেক্টাইলের আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায়।

তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং জাহাজটি এখনও বন্দরে অবস্থান করছে বলে জানানো হয়। ইউকেএমটিও আরও জানায়, জাহাজের সব নাবিক নিরাপদে জাহাজ ত্যাগ করেছেন এবং তাদের কেউ হতাহত হননি।

ঘটনার বিস্তারিত কারণ বা প্রজেক্টাইলের উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

গাজায় ইসরাইলের গণহত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ