হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মিসরে ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত শতাধিক

আমার দেশ অনলাইন

ছবি: আলজাজিরা

মিসরের রাজধানী কায়রোর উপকণ্ঠে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১২৫ জনের বেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

রোববার গিজা প্রদেশের আল-আয়াত এলাকায় গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন পেছন থেকে কায়রো-আসওয়ান রুটের আরেকটি ট্রেনকে ধাক্কা দেয়। এতে দ্বিতীয় ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের সড়কে ছিটকে পড়ে।

দুর্ঘটনার পর উদ্ধারকাজে ৭০টির বেশি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। আহতদের আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধারকর্মীরা ক্রেন ব্যবহার করে দুর্ঘটনাকবলিত বগিগুলো সরানোর কাজ করছেন।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। অবহেলার প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে ছয়টি বগি উল্টে যায়। একটি বগির নিচে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা কাজ করেন।

২০০২ সালে একই আল-আয়াত এলাকায় ট্রেনে অগ্নিকাণ্ডে ৩৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। মিসরের রেল যোগাযোগব্যবস্থা আধুনিকায়নে গত এক দশকে বিপুল অর্থ বিনিয়োগ করা হলেও পুরোনো রেললাইন ও ট্রেনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়ে গেছে।

সূত্র: আলজাজিরা

আরএ

গাজায় বালুর ঢিবি ধসে নিহত ৫, খালি হাতে উদ্ধারকাজে ফিলিস্তিনিরা

ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অনেকেই অসন্তুষ্ট: ট্রাম্প

ড্রোন হামলায় ইরাকের গ্যাসক্ষেত্রে আগুন, উৎপাদন বন্ধ

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি নেই, বললেন রুবিও

সরকার গঠনে নেতানিয়াহুকে পাশে চান আইজেনকোট

দীর্ঘ শাসনামলে যেসব ক্ষেত্রে ব্যর্থ নেতানিয়াহু

কেবল ফিলিস্তিনি হওয়ার কারণেই অপরাধী হিসেবে গণ্য হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা

সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দরে হামলার দাবি হুথিদের

ইরানের নিষেধাজ্ঞা অমান্য, হরমুজে তিন জাহাজে আগুন

চার দেশকে হরমুজে ছাড় দিয়ে বিনিময়ে কী পাচ্ছে ইরান