হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামলা বাড়ালেও হিজবুল্লাহ হারছে না

বিশ্লেষক

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ‘যুদ্ধবিরতি’ থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে সামরিক অভিযান জোরদার করেছে ইসরাইল।

বেশ কয়েকটি শহর ও গ্রামে জোরপূর্বক উচ্ছেদ আদেশ বাড়ানোর পাশাপাশি সম্প্রতি দক্ষিণ লেবাননের নাবাতিহ এবং পূর্বাঞ্চলের বেকা উপত্যকার মাশঘারা এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক ও ‘রেসপন্সিবল স্টেটক্রাফট’-এর লেখক আলী রিজক বলেছেন, হিজবুল্লাহ এই যুদ্ধে হেরে যাচ্ছে না।

তিনি যুক্তি দেখিয়েছেন, যুদ্ধক্ষেত্রে হিজবুল্লাহর পারফরম্যান্সে ইসরাইল বিস্মিত হয়েছে এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর অভ্যন্তরীণ চাপ বাড়ছে। আর এই কারণেই ইসরাইল তাদের হামলা জোরদার করছে।

সূত্র: আল-জাজিরা

এএম

নির্বাচন জরিপে নেতানিয়াহু চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প

নেতানিয়াহুর সমর্থক-বিরোধী দুই পক্ষই ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চায়

মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে বদলে দিচ্ছে ইরান যুদ্ধ: বিশ্লেষক

সেনাবাহিনীর দায়িত্ব এড়াতে পালিয়ে বেড়াচ্ছে লক্ষাধিক ইহুদি

‘ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়ে নিজেরাই ধ্বংসের মুখোমুখি শত্রুরা’